ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২২-০৮-০১
  • ৬৯১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, শেয়ারবাজারের ফটকা কারবারি রোধে এবং বিনিয়োগকারীদের দুশ্চিন্তামুক্ত রাখতে ঢাকা স্টক এক্সচেঞ্জকে প্রযুক্তি সহায়তা দেবে আইসিটি বিভাগ।
প্রতিমন্ত্রী রোববার রাতে রাজধানীর বারিধারায় ব্রোকারেজ হাউজ ‘আমায়া সিকিউরিটিজ লি.’ এর আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।  
পলক বলেন, অর্থনীতি চাঙ্গা রাখার জন্য পুঁজিবাজারকেও শক্তিশালী করতে হবে। সেজন্য আইসিটি বিভাগের পক্ষ থেকে বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন চেয়ারম্যানের সঙ্গে বৈঠক হয়েছে। এনহ্যান্সিং ডিজিটাল গর্ভনমেন্ট অ্যান্ড ইকোনোমি (ইডিজিই) প্রকল্পের আওতায় বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন এবং ঢাকা স্টক এক্সচেঞ্জকে গ্রাহক ও বিনিয়োগকারীদের কল্যাণে অটোমেটেড ও ডিজিটাইজড করা হবে। এলক্ষ্যে ব্রোকারেজ হাউজগুলোকে বিশ্বাস ও আস্থা অর্জন করতে হবে।
অনুষ্ঠানে দুদকের সাবেক চেয়ারম্যান শাহাবুদ্দিন চপ্পু’র সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, আমায়া সিকিউরিটিজ চেয়ারম্যান ও কার সিলেকশন ব্যবস্থাপনা পরিচালক আসলাম সেরনাবিয়াত, বারভিডার প্রেসিডেন্ট হাবিবুল্লাহ ডন, এফবিসিসিআই প্রেসিডেন্ট মো. জসিম উদ্দিন, ডিএসই ব্যবস্থাপনা পরিচালক তারিক আমিন ভূঁইয়া ও সিসিবিএল এর ব্যবস্থাপনা পরিচালক আব্দুস সালাম।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat