ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-০৭-২৮
  • ৮৭৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

মোংলা বন্দর দিয়ে বিদেশে রপ্তানি শুরু হয়েছে ঢাকার গার্মেন্টস পণ্য। পদ্মা সেতু উদ্বোধনের পর, এই প্রথম বারের মতো ঢাকার বিভিন্ন গার্মেন্টস থেকে কনটেইনারে করে মোংলা বন্দরে আসা গার্মেন্টস পণ্যের একটি চালান আজ বৃহস্পতিবার (২৮ জুলাই) সকাল ১১ টায় পোল্যান্ডের উদ্দেশ্যে মোংলা বন্দর ত্যাগ করেছে।
মোংলা বন্দর কতৃপক্ষের সচিব কালাচাঁদ সিংহ এ তথ্য নিশ্চিত করে বলেন, ঢাকা, গাজীপুর, সাভার ও নারায়ণগঞ্জের ফকির এপ্যারেলস লি:, উইন্ডি এপ্যারেলস লি:, কে.সি লিনজেরিয়া লি:, আর্টিস্টিক ডিজাইন লি., নিট কনসার্ন লি., মেঘনা নিট কম্পোসিট লি., শারমিন এপ্যারেলস লিমিটেডসহ মোট ২৭ টি কারখানার ১৭ কনটেইনার গার্মেন্টস পণ্য পদ্মা সেতু হয়ে মোংলা বন্দর জেটিতে আসে। পণ্যগুলো মোংলা বন্দরের ৮ নম্বর জেটিতে অবস্থানরত পানামা পতাকাবাহী এমভি মার্কস নেসনা জাহাজে তোলা হয়। এসব গার্মেন্টস পণ্যের মধ্যে রয়েছে বাচ্চাদের পোশাক, জার্সি ও কার্ডিগান, টি-শার্ট, ট্রাউজারসহ বিভিন্ন সমগ্রী। এসব পণ্য বোঝাই বিদেশি জাহাজ মার্কস নেসনা আজ বৃহস্পতিবার সকালে মোংলা বন্দর থেকে পোল্যান্ডের উদ্দেশ্যে যাত্রা করেছে।
মোংলা বন্দরের পরিচালক (ট্রাফিক) মোস্তফা কামাল বলেন, পদ্মা সেতু চালু হওয়ার পর সবচেয়ে বড় চালান হিসেবে পোল্যান্ডে যাচ্ছে ঢাকার এসব গার্মেন্টস পণ্য। এর আগে পদ্মায় ফেরি সার্ভিসকালে যৎসামান্য পণ্য বিদেশে রপ্তানি হয়েছে এ বন্দর দিয়ে। মূলত পদ্মার ফেরি জটিলতার কারণে ঢাকার এসব গার্মেন্টস পণ্যের বেশিরভাগই চট্টগ্রাম বন্দর দিয়ে বিদেশে রপ্তানি করা হতো। পদ্মা সেতুর সুবাদে মোংলা বন্দর দিয়ে গার্মেন্টস পণ্য রপ্তানিতে ঢাকার ব্যবসায়ীরা আগ্রহী হয়ে উঠেছেন।
পদ্মা সেতু চালু হওয়ার পর, ঢাকা থেকে মোংলা বন্দরের দূরত্ব এখন ১৭০ কিলোমিটার। আর ঢাকা থেকে চট্টগ্রাম বন্দরের দূরত্ব ২৬০ কিলোমিটার। মোংলা বন্দরে জাহাজ হ্যান্ডেলিং দ্রুত ও নিরাপদ হওয়ায় এবং ঢাকার সঙ্গে দূরত্ব কমে যাওয়ায় সময় ও অর্থ সাশ্রয়ে গার্মেন্টস ব্যবসায়ীরা মোংলা বন্দর দিয়ে আমদানি-রপ্তানীতে আগ্রহী হচ্ছেন।
মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মুসা বলেন, মোংলা বন্দর হয়ে এসব গার্মেন্টস পণ্য রপ্তানির বিষয়টি স্মরণীয় ঘটনা। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতু উদ্বোধনের পর, এক মাসের মধ্যে এ সেতু হয়ে মোংলা বন্দরের মাধ্যমে গার্মেন্টস পণ্য রপ্তানির নবযাত্রা শুরু হলো। ভবিষ্যতে আমদানি-রপ্তানির এ ধারা আরও বৃদ্ধি পাবে বলে তিনি উল্লেখ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat