ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২২-০৭-২৭
  • ৪০৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

নোয়াখালী জেলার দ্বীপ উপজেলা হাতিয়াতে ৬৫ দিনের নিষেধাজ্ঞা শেষে সাগরে জেলেদের জালে ধরা পড়ছে ঝাঁকে-ঝাঁকে ইলিশ।এক নৌকায় ধরা পড়েছে ছোট-বড় মিলিয়ে ৯৯ মণ ইলিশ। জালভর্তি মাছ পাওয়ায় জেলেদের মুখে হাসি। এ যেন স্বপ্নের যাত্রা শেষে সোনার হরিণ পাওয়া।
মঙ্গলবার রাতে হাতিয়ার চেয়ারম্যান ঘাটে মাছগুলো নিলাম করলে চেয়ারম্যান ঘাটের স্থানীয় মেঘনা ফিশিংয়ে ২৩ লাখ ২৬ হাজার ৫০০ টাকায় কিনে নেন। জেলে আবুল কাশেম বলেন, ১০-১৫জন জেলে সোমবার গভীর রাত থেকে ইলিশ ধরতে মা-বাবার দোয়া-৩’ নামের একটি মাছ ধরার নৌকা নিয়ে সাগরে জাল ফেলেন। জাল টেনে নৌকায় তুলতেই দেখতে পান, অনেকগুলো বড় ইলিশ এবং একই সঙ্গে ছোট ইলিশও ধরা পড়েছে। এক নৌকায় আগে কখনো এত মাছ পাওয়া যায়নি। ঘাটে আসার সঙ্গে সঙ্গে মাছ দেখতে অনেক মানুষ ভিড় জমিয়েছে। পরে রাতে ফিরে আসার পর মেঘনা ফিশিং সব মাছ গুলো নিলামে কিনে নেন। তিনি আরো বলেন, সরকারের নিষেধাজ্ঞার কারণে মাছ বড় হয়েছে এবং জেলেরা এখন নদী এবং সাগরে এত মাছ পাচ্ছে। জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, সামনে আরও বেশি মাছ ধরা পড়বে বলে আশা করা হচ্ছে। প্রজনন মৌসুমসহ সরকারি বিভিন্ন নিষেধাজ্ঞা মেনে চলায় স্থানীয় জেলেরা উপকৃত হচ্ছেন। এ কারণে নদী ও সাগরে বিভিন্ন প্রজাতির মাছের বংশবিস্তার বেড়েছে। যার ফলে প্রচুর মাছ ধরা পড়ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat