ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২২-০৭-২১
  • ৩৬৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

নিউজিল্যান্ডের পূর্ব উপকূলে বৃহস্পতিবার প্রচন্ড ঝড় ও সামুদ্রিক ঢেউ আঘাত হানায় বাধ্য হয়ে বিমানবন্দর ও সমুদ্রবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে। খবর এএফপি’র।
ঘণ্টায় ৮০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হওয়ায় বাধ্য হয়ে ওয়েলিংটন বিমানবন্দরে উঠা-নামা করা সকল ফ্লাইট বাতিল করা হয়। আবহাওয়ার এমন পরিস্থিতির মধ্যে সেখানে যাত্রীদের মালপত্র হ্যান্ডেল করা একেবারেই নিরাপদ না।
এদিকে এ প্রাকৃতিক দুর্যোগের কারণে নিউজিল্যান্ডের উত্তর ও দক্ষিণ দ্বীপপুঞ্জের মধ্যে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। দেশটির আবহাওয়া সংস্থা ওয়েলিংটন সমুদ্রবন্দ্ররে ১০ মিটার (৩২ ফুট) উচ্চতার প্রকা- সামুদ্রিক ঢেউ আছড়ে পড়ার কথা জানায়।
তারা জানায়, এ ভয়াবহ দুর্যোগে বিভিন্ন রাস্তা পানিতে ভেসে যাওয়ায় বন্যা দেখা দিয়েছে, বিদ্যুৎ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং প্রচন্ড বাতাতের আঘাতে অনেক ঘরবাড়ির ছাড় উড়ে গেছে।
রাস্তাঘাটে পানি উঠে পড়ায় ওয়েলিংটনের উপকূলীয় শহরতলি ইস্টবুর্নিতে প্রায় তিন হাজার বাসিন্দা আটকা পড়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat