ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২২-০৭-২০
  • ৭০৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে আপাতত কোনো ঋণ নেয়ার পরিকল্পনা নেই জানিয়ে বলেছেন, তবে প্রয়োজন হলে দেশের স্বার্থে ঋণ নেয়া হবে। 
আজ বুধবার অর্থনৈতিক বিষয় ও সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এসব কথা জানান।
সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, এ পর্যন্ত আমাদের কাছে কোনো আনুষ্ঠানিক প্রস্তাব আইএমএফ থেকে আসেনি। আমরাও আইএমএফকে কোনো ধরনের অর্থ চেয়ে প্রস্তাব পাঠাইনি। সুতরাং এগুলো যখন আসবে আপনারা জানতে পারবেন। ঋণ আমাদের প্রয়োজন থাকলে নেব। আমাদের এ মুহূর্তে কোনো প্রয়োজন নেই,  যদি প্রয়োজন হয় অবশ্যই নেয়া হবে। সেটা দেশের স্বার্থেই নেব। আমরা নিজের স্বার্থ জলাঞ্জলি দিয়ে কোনো কিছু করব না।
মুস্তফা কামাল বলেন, রিজার্ভের বিষয়টি হলো বিভিন্ন দেশ যেভাবে হিসাব করে থাকে আমরাও সেভাবেই হিসাব করেছি, এটি সেভাবেই হিসাব করে যাবো। আইএমএফ আমাদের যেসব ক্ষেত্রে সহযোগিতা করেছে সে পরিমাণ টাকা কি তারা পায়নি? তারা বলতে পারবে না একদিন পরে তাদের টাকা পেমেন্ট করেছি। সুতরাং যে সমস্ত ঋণ আমাদের দিচ্ছে বা দিবে সে সমস্ত বিষয় নিয়ে তারা নিশ্চিন্ত থাকবে। আমরাও তাদের বার বার আমাদের দিক থেকে আশ্বস্ত করেছি, আমাদের ঋণ দিলে তাদের কখনো সেটা মাফ করতে হবে না। আমাদের ঋণ শোধের সক্ষমতা ভালো। আমরা সবসময় তা সময়মত পরিশোধ করে আসছি। পরিশোধে আমরা কখনো দেরি করিনি।
বর্তমানে আইএমএফ’র একটি প্রতিনিধিদল বাংলাদেশ সফরে রয়েছে। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat