ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২২-০৭-১১
  • ৮২৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

নির্ধারিত সময়ের মধ্যেই কোরবানির বর্জ্য অপসারণে রেকর্ড গড়েছে কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক)। দ্রুততম সময়ে বর্জ্য অপসারণে সক্ষম হয়েছে কুসিকের পরিচ্ছন্ন বিভাগ। ফলে ঈদের পরদিন সকালেই পরিষ্কার পরিচ্ছন্ন ও ঝকঝকে তকতকে নগরী পেয়েছে নগরবাসী। বর্জ্য অপসারণে সার্বিক সহযোগিতা করায় নগরবাসীকে ধন্যবাদ জানিয়েছেন কুসিকের নতুন মেয়র আরফানুল হক রিফাত।
কুসিকের পরিচ্ছন্ন বিভাগ জানায়, পবিত্র ঈদুল আযহার দিন বেলা ১১টা থেকেই কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম শুরু করে কুসিকের পরিচ্ছন্ন বিভাগ। বিকেলের মধ্যে ২৭টি ওয়ার্ড থেকে বর্জ্য সংগ্রহ করে ময়লা ফেলার নির্ধারিত স্থানে ফেলা হয়।
ঈদুল আযহার নামায শেষে কুসিকের নতুন মেয়র আরফানুল হক রিফাত সাংবাদিকদের বলেন, রোববার রাত ১২টার মধ্যেই কোরবানির সকল বর্জ্য অপসারণ করা হবে বলে জানিয়েছিলেন। তবে নির্ধারিত সময়ের পূর্বেই কোরবানির সকল বর্জ্য অপসারণ করা হয়।
এ বিষয়ে কুসিক মেয়র আরফানুল হক রিফাত বলেন, মহানগরবাসীর সার্বিক সহযোগিতা ও আমাদের পরিচ্ছন্ন কর্মীদের নিরলস প্রচেষ্টায় দ্রুত সময়ের মধ্যেই কোরবানির বর্জ্য অপসারণ করা সম্ভব হয়েছে। এজন্য আমি কুমিল্লা মহানগরবাসী এবং পরিচ্ছন্ন বিভাগের সকল কর্মকর্তা-কর্মচারীদের ধন্যবাদ জ্ঞাপন করছি। ঈদের দিন বিকেলে নগরীর বিভিন্ন এলাকা ঘুরে পরিস্কার-পরিচ্ছন্ন দেখতে পেয়েছি। কোরবানির স্থানসমূহ পানি দিয়ে পরিষ্কার করা এবং পর্যাপ্ত পরিমানে ব্লিচিং পাউডার ছিটানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat