ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২২-০৭-০৭
  • ৬৮৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

১২ কোটি টাকা অর্থপাচার মামলায় যমুনা ব্যাংক কর্মকর্তা শওকত আরমানকে জামিন দেননি হাইকোর্ট।বিচারপতি মো. মোস্তাফিজুর রহমান ও বিচারপতি খন্দকার দিলীরুজ্জামান সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ আজ তার জামিন আবেদন খারিজ করে আদেশ দেন।
দুদকের আইনজীবী খুরশীদ আলম খান বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন।
মামলার বিবরণে জানা যায়, বগুড়া শহরের বড়গোলা শাখার ম্যানেজার শওকত আরমান ২০১৯ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত ২৪ জন গ্রাহকের টাকা নিজ একাউন্টে নিয়ে আত্মসাৎ করেছেন- এমন খবর জানতে পেরে তদন্ত  শুরু করে দুদক। তদন্তে প্রাথমিকভাবে জালিয়াতির বিষয়টি প্রমাণিত হয়। এরপর তিনি বদলি হয়ে অন্যত্র চলে যান। ২০২০ সালে জুলাই মাসে বগুড়ায় ব্যাংকে এলে সেখান থেকে তাকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে আত্মসাতের কথা স্বীকার করেন তিনি। পরে শওকত আরমানের বিরুদ্ধে দুদক সহকারী পরিচালক আমিনুল ইসলাম বাদী হয়ে অর্থ আত্মসাতের অভিযোগে মামলা দায়ের করেন। মামলায় গ্রেফতার করা হয় তার তিন সহযোগীকেও।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat