ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২২-০৭-০৫
  • ৪৯৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

রাশিয়ান বাহিনী কৌশলগত লিসিচানস্ক শহর দখলের পরে প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন সোমবার ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দনবাস এলাকার আরো গভীরে আক্রমণ জোরদার করার নির্দেশ দিয়েছেন।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শোইগু এক বৈঠকে পুতিনকে জানান, মস্কো বাহিনী এখন লুগানস্ক অঞ্চলের পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে।
লড়াইয়ের যে ইঙ্গিত পাওয়া যাচ্ছে- তাতে এই যুদ্ধে কোন ছাড় দেয়া হবে না।
রাশিয়া এখন গোটা দোনেৎস্ক অঞ্চলের দিকে দৃষ্টি দেবে- একথা উল্লেখ করে পুতিন প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শোইগুকে বলেন, এখন যেখানে রাশিয়ান বাহিনী অবস্থান করছে সেখান থেকে তাদের অভিযান অব্যাহত রাখতে হবে।
পুতিন বলেন, পূর্ব গ্রুপ এবং পশ্চিম গ্রুপসহ সামরিক ইউনিটগুলো পূর্বে অনুমোদিত পরিকল্পনা অনুযায়ী তাদের কার্যক্রম চালিয়ে যাবে।
তিনি বলেন, ‘আমি আশা করি যে- সবকিছু তাদের দিক থেকে চলতে থাকবে, এখন পর্যন্ত যেমনটি ঘটেছে লুগানস্কে।’
ইউক্রেনের সেনাবাহিনী রবিবার বলেছে, তারা সৈন্য সংখ্যা এবং গোলাবারুদে রাশিয়ান বাহিনীর তুলনায় গৌণ হয়ে পড়ায়, সৈন্যদের জীবন রক্ষার জন্য লিসিচানস্ক থেকে পিছু হটেছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তার প্রাত্যাহিক রাতের ভাষণে রাশিয়ান বাহিনীর হামলার তীব্রতার কথা উল্লেখ করে বলেন, ‘শত্রু বাহিনী সুমি সীমান্ত অঞ্চল, খারকিভ সিটি এবং ডনবাস অঞ্চলে সন্ত্রাস অব্যাহত রেখেছে।’
তিনি বলেন, ‘তাদেরকে হটাতে হবে। কঠিন কাজটির জন্য প্রয়োজন অতি মানবীয় প্রচেষ্টা। তবে আমাদের আর কোন বিকল্প নেই।
পাঁচ মাস ধরে এই যুদ্ধ চলছে।
ইউক্রেন সুইজারল্যান্ডে এক পুনর্গঠন  সম্মেলনে সোমবার বলেছে, দেশ পুনর্গঠনে ৭৫০ বিলিয়ন ডলার খরচ হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat