ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২২-০৭-০৩
  • ৪৬৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

গোপালগঞ্জ জেলায় স্ত্রী হত্যার দায়ে আজ স্বামীকে মৃত্যুদন্ড দিয়েেেছ আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মৃত্যুদন্ডপ্রাপ্ত সহিদুল মোল্লা পলাতক রয়েছে।
রোববার দুপুরে গোপালগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক মো. হায়দার আলী খোন্দকার এ রায় দেন।
মামলার বিবরণে জানাগেছে, গোপালগঞ্জ সদর উপজেলার মোচড়া গ্রামের রাঙ্গা মোল্লার ছেলে সহিদুল মোল্লার সঙ্গে একই গ্রামের মো. ছমির গাজীর মেয়ের লাভলী বেগমের বিয়ে হয়।
বিয়ের পর থেকে সহিদুল মোল্লা নানা অজুহাতে যৌতুক দাবিতে লাভলী বেগমকে নির্যাতন করে আসছিলো। ২০১৪ সালের জুলাই মাসে পুনরায় যৌতুকের জন্য চাপ দিলে লাভলী বেগম ঢাকায় চলে যান ও গার্মেন্টসে চাকরি নেন।
পরে সহিদুল লাভলীর পরিবারের হাতে পায়ে ধরে তাকে বাড়িতে নিয়ে আসেন। বাড়িতে আনার কিছুদিন পর সহিদুল আবার লাভলীর কাছে ২ লাখ টাকা যৌতুক দাবি করেন। এতে লাভলী রাজি না হওয়ায় সহিদুল ২০১৪ সালের ২০ নভেম্বর ডাক্তারের কাছে যাওয়ার কথা বলে লাভলীকে নিয়ে বাড়ির পাশে ফাঁকা মাঠের মধ্যে গলায় মাফলার জড়িয়ে শ্বাসরোধ করে হত্যা করে। পরের দিন ২১ নভেম্বর সকালে পুলিশ লাশ উদ্ধার করে। ওই দিনই নিহতের পিতা ছমির গাজী জামাই সহিদুল মোল্লাসহ ৭ জনকে আসামী করে সদর থানায় মামলা করেন। পরে পুলিশ দীর্ঘ তদন্ত শেষে সহিদুলের বিরুদ্ধে আদালতে চার্জশির্ট দাখিল করে। আদালত দীর্ঘ শুনানী শেষে এ রায় প্রদান করেন।
সরকার পক্ষে মামলাটি পরিচালনা করেন স্পেশাল পিপি রঞ্জিত কুমার বাড়ৈ এবং আসামী পক্ষে মামলাটি পরিচালনা করেন অ্যাডভোকেট পিযুষ কুমার চন্দ্র।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat