ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২২-০৬-২৩
  • ৪০০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

আফগানিস্তানের একটি প্রত্যন্ত সীমান্ত অঞ্চলে শক্তিশালী ভূমিকম্পের আঘাতে মৃতের সংখ্যা এক হাজার ছাড়িয়ে গেছে ও হাজারো মানুষ আহত হয়েছে। এদিকে ওই অঞ্চলে উদ্ধার তৎপরতা অব্যাহত থাকায় মৃতের সংখ্যো আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। বুধবার কর্মকর্তারা এ কথা জানিয়েছেন। খবর এএফপি’র।
পাকিস্তান সীমান্তবর্তী আফগানিস্তানের পূর্বাঞ্চলে ভূমিকম্পটি আঘাত হানে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৯ ভাগ।
এ ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত পাকতিকায় তথ্য ও সংস্কৃতি বিভাগের প্রধান মোহাম্মাদ আমিন হুজাইফা বলেন, ‘লোকজনকে একের পর এক কবর কাটতে দেখা যাচ্ছে।’ তিনি আরও জানান, কেবলমাত্র এ প্রদেশেই মৃতের সংখ্যা এক হাজার ছাড়িয়ে গেছে।
তিনি সাংবাদিকদের বলেন, এ অঞ্চলে বৃষ্টিপাত হচ্ছে এবং সেখানের বহু ঘরবাড়ি ধসে পড়েছে। এখনো অনেক লোক ধ্বংসস্তুুপের ভিতর আটকে পড়ে আছে।
খবরে বলা হয়, পার্বত্য এলাকায় উদ্ধার তৎপরতা শুরু হওয়ার পর থেকেই সারাদিন মৃতের সংখ্যা হুর হুর করে বেড়ে যেতে দেখা যায় এবং আফগানিস্তানের সর্বোচ্চ নেতা হিবাতুল্লাহ আখুন্দজাদা সতর্ক করে দিয়ে বলেন, উদ্ধার তৎপরতা এখনো অব্যাহত থাকায় এ সংখ্যা আরও বেড়ে যেতে পারে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat