ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২২-০৬-০৯
  • ৪৫৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বিশ্ব ব্যাংক মঙ্গলবার ইউক্রেনের জন্য আরও দেড়শ’ কোটি ডলার সাহায্যের ঘোষণা দিয়েছে। এনিয়ে পরিকল্পিত মোট সাহায্যের পরিমাণ ৪শ’ কোটি ডলার ছাড়ালো। খবর এএফপি’র।
গত ফেব্রুয়ারিতে রাশিয়ার ইউক্রেন আগ্রাসনের ফলে মানবিক সংকটের সৃষ্টি করেছে এবং দেশটির অর্থনীতি একেবারে মুখ থুবড়ে পড়েছে। এ যুদ্ধের কারণে বিভিন্ন অবকাঠামো ধ্বংস হয়েছে ও শস্য রপ্তানি বন্ধ হয়ে গেছে এবং সরকার বিভিন্ন বিল পরিশোধের ক্ষমতা হারিয়েছে।
এ পর্যন্ত প্রায় ২শ’ কোটি ডলার সরবরাহ করা হয়েছে উল্লেখ করে এক বিবৃতিতে বলা হয়, নতুন এসব অর্থ সরকারের বেতনভাতা, সামাজিক কর্ম ও উন্নয়ন খাতের ঋণ পরিশোধের কাজে ব্যবহার করা হবে।
ব্যাংক প্রেসিডেন্ট ডেভিড মলপাস এক বিবৃতিতে বলেন, বিশ্ব ব্যাংক চলমান যুদ্ধ মোকাবেলায় ইউক্রেন ও দেশটির জনগণকে অব্যাহতভাবে সহযোগিতা করে যাচ্ছে।
তিনি বলেন, ‘ইউক্রেনকে আর্থিক সহায়তা দেওয়া সচল রাখতে আমরা দাতা দেশগুলোর সাথে কাজ করে যাচ্ছি।’
এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলানস্কি বলেছেন, দেশটির কার্যক্রম অব্যাহত রাখতে প্রতি মাসে তার সরকারের মোট ৭শ’ কোটি ডলার সাহায্য প্রয়োজন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat