ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২২-০৫-২৪
  • ৫০৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

দুর্নীতির মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত সংসদ সদস্য হাজি মোহাম্মদ সেলিম তার সাজা বাতিল চেয়ে হাইকোর্টে আপিল করেছেন।
আজ হাজী সেলিমের পক্ষে তার আইনজীবী সিনিয়র এডভোকেট মোহাম্মদ সাঈদ আহমেদ রাজা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিমকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই আবেদন করেন। আপিল আবেদনে হাজী সেলিমের অর্থদন্ড স্থগিতের পাশাপাশি তার জামিনও চাওয়া হয়েছে বলে আইনজীবী জানান।
হাইকোর্টের নির্দেশে বিচারিক আদালতে আত্মসমর্পণের পর দুর্নীতির মামলায় দ-িত সংসদ সদস্য হাজী সেলিম গত রোববার আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করেন। আদালত সে দিনই তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
হাইকোর্টের নির্দেশে বিচারিক আদালতে এই সংসদ সদস্য রোববার হাজির হয়ে আত্মসমর্পণ করেন। আদালত সে দিনই তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। আত্মসমর্পণের পরদিন হাজী সেলিমকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে চিকিৎসার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ভর্তি করা হয়।
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় সেনা-সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে বিচারিক আদালত হাজী সেলিমকে ১৩ বছরের দ- দিয়েছিল। রায়ের বিরুদ্ধে তিনি হাইকোর্টে আপিল করেন। একটি হাইকোর্ট বেঞ্চ সেলিমের ১০ বছরের সাজা বহাল রেখে রায় দেন। এতে রায়ের অনুলিপি পাওয়ার ৩০ দিনের মধ্যে তাকে ঢাকার বিশেষ জজ আদালত-৭-এ আত্মসমর্পণ করতে নির্দেশ দেয়া হয়। রায়ের অনুলিপি প্রকাশের পর রায় অনুযায়ী তিনি আত্মসমর্পণ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat