ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২২-০৫-২২
  • ৪১২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগের সাধারন সম্পাদক এবং সড়ক পরিবহন  ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, কৌশলগত কারণে আওয়ামী লীগ বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে জোট করলেও কখনো জন্মের শেকড় থেকে এক চুলও সরে যায়নি, যাবেও না।
জাতীয় শিল্পকলা একাডেমিতে আজ রোববার সন্ধ্যায় আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক উপকমিটি আয়োজিত ‘সাংস্কৃতিক আড্ডায়’ তিনি একথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, নির্বাচনী রাজনীতি যখন আসে, তখন জোটের বিরুদ্ধে জোট বাধ্য হয়েই করতে হয়। সেখানে কৌশল অবলম্বন করতে হয়। কিন্তু একটা কথা মনে রাখবেন- বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশ জন্মের শিকড় থেকে এক চুলও বিচ্যুত হবে না। আমাদের আদর্শ অসাম্প্রদায়িক মানবতাবাদ। এই পতাকা আমরা উঁচিয়ে রাখবই।
সাংস্কৃতিক আড্ডায় উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালেদ, সাংস্কৃতিক বিষয়ক উপকমিটির চেয়ারম্যান নাট্যজন আতাউর রহমান, সদস্য সচিব অসীম কুমার উকিল,শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী,সংসদ সদস্য সিমিন হোসেন রিমি।
এছাড়াও দর্শক সারিতে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী, যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবদুস সবুর, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক সামছুন্নাহার চাঁপা প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat