ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২২-০৫-০৯
  • ৪১৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বিএনপি আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে বলে আশা প্রকাশ করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।
তিনি বলেন, ‘২০১৮ সালের নির্বাচনে বিএনপি অংশ নিয়েছে। এখন মুখে যাই বলুক বিএনপি আগামী নির্বাচনেও অংশ নেবে।’
হানিফ আজ সোমবার সকালে কুষ্টিয়ায় বীজ প্রত্যয়ন এজেন্সির নব নির্মিত ভবন উদ্বোধনের সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন। এসময় আওয়ামী লীগের নেতা কর্মীসহ সরকারী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক বলেন, আওয়ামী লীগ নির্বাচন নিয়ে কোন ফন্দি ফিকির করেনা, এ অভ্যাস বিএনপির আছে। আমরা আগামী নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ করতে যা যা করা দরকার তা করবো।
তিনি বলেন, যে দলের শীর্ষ নেত্রী এতিমের টাকা আত্মসাত করে কারগারে, আরেক নেতা দুর্নীতি ও সন্ত্রাসের মামলায় বিদেশে পালিয়ে আছেন। সেই দলের নেতাকর্মীদের অন্যদল সম্পর্কে মন্তব্য করার আগে আ্য়নায় নেজিদেরে চেহারা দেখা উচিত।
হানিফ বলেন, আওয়ামী লীগ এদেশের একমাত্র দল যারা গণতন্ত্রে বিশ^াস করে। এই দল স্বাধীনতা উত্তরকাল থেকে এ পর্যন্ত নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করে এসেছে। ২০০১ সালের নির্বাচনে ষড়ন্ত্রের কাছে পরাজিত হওয়ার পরও আওয়ামী শান্তিপূর্ণভাবে ভাবে ক্ষমতা হস্তান্তর করেছিল। এর বাইরে বাংলাদেশে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের কোন নজির নেই।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat