ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২২-০৫-০৮
  • ৮৪৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, জিয়া, এরশাদ, খালেদা জিয়া বাংলাদেশে রবীন্দ্রনাথকে বিকশিত হতে দেয়নি। তাদের সময়ে রবীন্দ্র গবেষকদের নির্যাতন করা হয়েছিল, রবীন্দ্র গবেষণাও তেমনভাবে হয়নি।
প্রতিমন্ত্রী আজ রোববার সিরাজগঞ্জের শাহজাদপুরস্হ উপজেলা শিল্পকলা একাডেমীতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬১তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে তিনদিন ব্যাপি অনুষ্ঠানমালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, রবীন্দ্রনাথ শুধু একজন কবি নন, তিনি সকল ক্ষেত্রে পথ দেখানো একজন মহাপুরুষ। আমাদের হৃদয়ের মধ্যে, চিন্তাভাবনার মধ্যে রবীন্দ্রনাথকে ধারণ করার পথটি জিয়া, এরশাদ, খালেদা জিয়ারা বন্ধ করে দিয়েছিলেন।
খালিদ মাহমুদ চৌধুরী বলেন, এটা দু:খজনক যে রবীন্দ্রনাথকে আমরা অনুসরণ করিনি। তাঁর সাহিত্যের উর্বরতার জায়গায় যেতে পারিনি। বঙ্গবন্ধু রবীন্দ্রনাথকে হৃদয়ে ধারণ করেছিলেন। আমরা রবীন্দ্রনাথকে ধারণ করতে পারলে আরো মানসম্মত জাতিতে পরিণত হতাম।
তিনি বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুর হত্যাকান্ডকে জিয়া, এরশাদ, খালেদা জিয়ারা সাধারণ হত্যাকান্ড হিসাবে দেখেন, আসলে এটি সাধারণ হত্যাকান্ড নয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা রবীন্দ্র গবেষণার ব্যবস্থা করেছেন উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, জিয়া, এরশাদ, খালেদা জিয়াদের সময়ে রবীন্দ্র মেলার জন্য সংস্কৃতি মন্ত্রণালয়ে বাজেট ছিলনা, তাদের বাজেট ছিল হাউজি খেলা ও নাচের জন্য।
প্রতিমন্ত্রী আরও উল্লেখ করেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে চলছে। জাপানের এক গবেষণায় জানা গেছে- করোনা ভাইরাস থেকে সুরক্ষা লাভের সূচকে বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় প্রথম এবং বিশ্বের ১২১টি দেশের মধ্যে পঞ্চম স্থানে রয়েছে।
জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আব্দুল খালেক, সংসদ সদস্য মেরিনা জাহান কবিতা, রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ড. মো. শাহ আজম, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. শামীম খান, সাবেক সংসদ সদস্য ও শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি চয়ন ইসলাম, শাহজাদপুর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. আজাদ রহমান, শাহজাদপুর পৌর মেয়র মনির আক্তার খান তরু লোদী।
সিরাজগঞ্জ ও পাবনার নৌপথ এবং নদীবন্দরগুলোর আরো উন্নয়ন করা হবে-উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, বাঘাবাড়ি নৌপথটিকে এক নম্বর রুটে উন্নীত করা হবে। রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশকে ঘিরে এখানকার নৌপথের উন্নয়ন করা হবে। পরে প্রতিমন্ত্রী ফিতা কেটে রবীন্দ্র জন্মবার্ষিকী অনুষ্ঠানমালার উদ্বোধন করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat