ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২২-০৫-০১
  • ৫৭৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

জাতীয় সংসদে হুইপ ইকবালুর রহিম এমপি বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্রমিকদের অধিকার নিশ্চিত করে মালিক-শ্রমিক সম্পর্ক হৃদ্যতাপূর্ণ করেছেন।
আজ মহান মে দিবস উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে জেলা প্রশাসন, আঞ্চলিক শ্রম দপ্তরের আয়োজনে ও কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের সহযোগিতায় আলোচনা সভায় প্রধান অতিথি জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি এ কথা বলেন।
তিনি বলেন- প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর শ্রমিকদের অধিকার আদায় নিশ্চিতসহ সকল ধরনের সহযোগিতায় দিয়ে আসছেন। যে কোন দুর্যোগ মোকাবেলায় সরকার সবধরনের সহযোগিতার সুুযোগ নিশ্চিত করেছেন।
জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকীর সভাপতিত্বে বক্তব্য রাখেন- দিনাজপুর পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন, আঞ্চলিক শ্রম অধিদপ্তরের উপ-পরিচালক মো. আবুল বাশার, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শনের উপ-পরিচালক মো. মোস্তাফিজুর রহমান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ইমদাদ সরকার, জেলা মটরপরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি, জেলা বেকারি মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. শামীম শেখ, জাতীয় শ্রমিক লীগ জেলা শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আব্দুল মান্নান প্রমুখ।
এর আগে মহান মে দিবস উপলক্ষে দিনাজপুর ইনস্টিটিউট প্রাঙ্গনে ইকবালুর রহিম এমপির নেতৃত্বে বর্ণাঢ্য শোভাযাত্রার শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat