ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২২-০৪-২১
  • ৬৪৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রেনে কাটা পড়ে এক বাক ও শ্রোবন প্রতিবন্ধি মহিলার মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার ২১ এপ্রিল সকাল সোয়া ১০ টার সময় উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের সলপ রেলগেইট এলাকায় নীলসাগর আন্তঃনগর ট্রেনের ধাক্কায় এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান অজ্ঞাত ঐ মহিলা বাক ও শ্রোবন প্রতিবন্ধী। বেশ কিছু দিন হলো সলপ স্টেশন এলাকায় ও তার আশে পাশের এলাকায় ভিক্ষাবৃত্তি করে জীবিকানির্বাহ করতেন। আজ বৃহস্পতিবার সকাল সোয়া দশটার সময় সলপ রেল গেইট থেকে সলপ রেলস্টেশনের দিকে লাইনের উপর দিয়ে যাওয়ার পথে ঢাকা থেকে নীলফামারীগামী নীলসাগর আন্তঃনগর ট্রেনের ধাক্কায় সে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। যেহেতু ঐ মহিলা বাক প্রতিবন্ধি ও শ্রবন প্রতিবন্ধি স কারনেই তার মৃত্যু হয়েছে বলে প্রত্যক্ষ দর্শিরা জানান।
এ ঘটনা নিশ্চিত করে সিরাজগঞ্জের জিআরপি থানার উপ-পরিদর্শক মোঃ সানোয়ার হোসেন জানান স্থানীয়দের সংবাদের ভিত্তিতে সলপ স্টেশন রেল গেইট এলাকা থেকে অজ্ঞাত নামা এক মহিলার লাশ উদ্ধার করা হয়েছে।নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat