ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২২-০৪-২০
  • ৫৬৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

পাঁচটি ইউরোপীয় দেশ আল আকসা মসজিদকে ঘিরে সপ্তাহজুড়ে সহিংসতার পর মঙ্গলবার জেরুজালেমে সংঘর্ষ বন্ধের আহবান জানিয়েছে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের রুদ্ধদ্বার জরুরি বৈঠক শেষে এক যৌথ বিবৃতিতে এ আহবান জানানো হয়।
বৈঠক ডাকা দেশগুলোর থাকা সত্ত্বেও সংযুক্ত আরব আমিরাত ও চীন যৌথ বিবৃতিতে অংশ নেয়নি।
আয়ারল্যান্ড, ফ্রান্স, এস্তোনিয়া, নরওয়ে এবং আলবেনিয়ার এই বিবৃতিতে বলা হয়, ‘সহিংসতা অবিলম্বে বন্ধ করা দরকার। আরো বেসামরিক লোকদের হতাহতের ঘটনা রোধের বিষয় অগ্রাধিকার দিতে হবে।’ ‘পবিত্র স্থানগুলোর স্থিতাবস্থা অবশ্যই সম্পূর্ণভাবে সম্মান প্রদর্শন করতে হবে।’ 
জেরুজালেমের আল আকসা মসজিদ চত্বর ঘিরে এবং আশপাশে কয়েক দিনের সহিংসতার পর এই বৈঠক ডাকা হয়। এই এলাকা ইহুদিদের কাছে টেম্পল মাউন্ট নামে পরিচিত। সেখানে সপ্তাহান্তের সংঘর্ষে ১৭০ জন লোক আহত হয়েছে।  
পাঁচটি ইউরোপীয় দেশ ‘সব ধরণের সন্ত্রাসী কার্যক্রম’ এবং গাজা থেকে সোমবার দক্ষিণ ইসরায়েলে রকেট নিক্ষেপের নিন্দা জানিয়েছে। তিন মাসের মধ্যে প্রথম ইসরাইলী বাহিনী মঙ্গলবার ফিলিস্তিন ছিটমহলে বিমান হামলা চালিয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat