ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২২-০৪-১৮
  • ৩৮০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সৌদি আরব চলতি মাসের প্রথম দিকে পদত্যাগের জন্য ইয়েমেনের প্রেসিডেন্টের ওপর চাপ প্রয়োগ করে। একইসঙ্গে কর্মকর্তারা তাকে তার নিজ বাসভবনে আটক এবং যোগাযোগ বন্ধ করে দেয়।  
ওয়াল স্ট্রিটের জার্নালের খবরে রোববার এ কথা বলা হয়।
গত সাত এপ্রিল আবেদরাব্বো মনসুর হাদি তার পদত্যাগের ঘোষণা দিয়ে নতুন নেতৃত্বের হাতে ক্ষমতা অর্পণ করেন। 
অজ্ঞাত সৌদি ও ইয়েমেনী কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে জার্নালের খবরে আরো বলা হয়, রিয়াদের যুবরাজ মুহাম্মদ বিন সালমান হাদির কাছে একটি লিখিত ডিক্রি পাঠান যেখানে পরিষদের কাছে ক্ষমতা হস্তান্তরের নির্দেশনা দেয়া হয়। 
ইয়েমেনের বিভিন্ন গ্রুপের আটজন প্রতিনিধি নিয়ে পরিষদটি গঠিত।
একজন সৌদি কর্মকর্তা জানান, পদত্যাগের পর থেকে হাদি তার রিয়াদের বাড়িতে আটক রয়েছেন। তাকে ফোনেও যোগাযোগ করতে দেয়া হচ্ছে না।
তবে অপর এক সৌদি কর্মকর্তা জানান, হাদিকে পদত্যাগে উৎসাহিত করা হয়েছে কারন ইয়েমেনের বিভিন্ন গ্রুপ তার নেতৃত্বের উপর থেকে আস্থা হারিয়ে ফেলেছিল। 
হাদির পদত্যাগের ঘোষণাকে সৌদি আরব অভিনন্দন জানিয়েছে এবং যুদ্ধবিধ্বস্ত দেশটিকে তিন’শ কোটি ডলার সহায়তার ঘোষণা দিয়েছে। 
আন্তর্জাতিকভাবে স্বীকৃত হাদির সরকার গত সাত বছর ধরে ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে। গত ২০১৫ সাল থেকে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের হস্তক্ষেপ সত্ত্বেও হুতি বিদ্রোহীরা দেশটির রাজধানী সানা ও উত্তরাঞ্চল দখলে রেখেছে। 
হুতি বিদ্রোহীরা বলছে, দেশে শান্তি তখনই ফিরে আসবে যখন বিদেশী বাহিনী চলে যাবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat