ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২২-০৪-১২
  • ৫৭৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

নানা নাটকীয়তার পর অবশেষে ইমরান খানকে সরিয়ে দিয়ে পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন মুসলিম লিগ-এন এর নেতা শেহবাজ শরীফ। তার মন্ত্রিসভায় পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করতে পারেন পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো-জারদারি। তবে এ নিয়ে পিপিপি-তে দেখা দিয়েছে বিভক্তি। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ডন।
প্রতিবেদনে বলা হয়, দলের বেশ কিছু নেতাদের সঙ্গে সাক্ষাৎকারে এ তথ্য সামনে উঠে এসেছে যে পিপিপি চেয়ারম্যান পররাষ্ট্রমন্ত্রী হতে পারেন। যদিও বিষয়টি নিয়ে অভ্যন্তরীণ আলোচনা এখনও চলমান দলটিতে।
পিপিপি এর একটি পক্ষ মনে করে, নতুন সরকারে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে বিলাওয়াল ভুট্টোই যোগ্য। কারণ তার অন্যান্য দেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার অভিজ্ঞতা আছে। যা ভবিষ্যতে তাকে পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে সহায়তা করবে।
অন্যদিকে, অপর একটি পক্ষ মনে করে, শেহবাজ শরীফ যে মন্ত্রিসভা গঠন করছেন তাতে যোগ দেওয়া ঠিক হবে পিপিপি চেয়ারম্যানের। কারণ এটি ক্ষমতাসীন জোটের দ্বিতীয় বৃহত্তম দলের প্রধান হওয়ার মর্যাদাকে ক্ষুন্ন করবে। একইসঙ্গে তারা, শেহবাজের আওতাধীন ভুট্টোকে কাজ করতে দেখতে পারবেন না।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat