ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২২-০৪-০৯
  • ৪২৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, তৃণমূলের নেতাকর্মীরাই আওয়ামী লীগের প্রাণ। তারাই আওয়ামী লীগকে যুগ যুগ ধরে টিকিয়ে রেখেছে। তাদের শ্রম, মেধা, ঘাম এবং রক্তের উপর দাঁড়িয়ে পর পর তিনবারসহ মোট চারবার আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতায়।
তিনি আজ সন্ধ্যায় চট্টগ্রামের রাঙ্গুনিয়া পৌরসভার এডভোকেট নুরুচ্ছফা তালুকদার অডিটোরিয়ামে সম্প্রতি প্রয়াত আওয়ামী লীগের নেতৃবৃন্দের স্মরণসভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
ড. হাছান মাহমুদ বলেন, রাঙ্গুনিয়ায় আজ আমরা যাদের স্মরণ করছি, তারা সবাই বঙ্গবন্ধুর কর্মী ছিলেন। পরবর্তীতে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কর্মী ও নেতা হিসেবে কাজ করেছেন। তাঁদের অবদানের উপর ভিত্তি করেই আমরা এমপি, উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান কিংবা অন্যান্য গুরুত্বপূর্ণ দায়িত্বে আসার সুযোগ পেয়েছি। তাই তাদেরকে স্মরণ না করলে ভবিষ্যত প্রজন্ম আমাদেরকেও মনে রাখবেনা।
উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবদুল মোনাফ সিকদারের সভাপতিত্বে সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদার ও প্রচার সম্পাদক এমরুল করিম রাশেদের যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন দলীয় নেতা স্বজন কুমার তালুকদার, আবুল কাশেম চিশতি, জহির আহমেদ চৌধুরী, মো. শাহজাহান সিকদার, মুহাম্মদ আলী শাহ, ইকবাল হোসেন, আবদুর রউফ মাস্টার, আরিফুল ইসলাম চৌধুরী, শেখ ফরিদ উদ্দিন চৌধুরী, একতেহার হোসেন, সাজ্জাতুল ইসলাম খোকন, শামসুদ্দোহা সিকদার আরজু, আইয়ুব রানা, নাছির উদ্দিন রিয়াজ, মোরশেদ তালুকদার, হুসনে আরা বেগম, এডভোকেট রাহিলা চৌধুরী এবং রাসেল রাসু।
এরআগে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ইউনিটের উদ্যোগে অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি ডা. শেখ শফিউল আজমের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মাস্টার আসলাম খাঁন। পরে উপজেলার ১২৭ জন দরিদ্রদের মাঝে সাড়ে ৪ হাজার টাকা করে নগদ অনুদানের অর্থ বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat