ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২২-০৪-০৬
  • ৬৬১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় দেশে কেউ মারা যায়নি। এখন পর্যন্ত দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ১২৩ জন। মৃত্যুর হার ১ দশমিক ৪৯ শতাংশ। আজ স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়েছে। 
এতে বলা হয়, দেশে গত ২৪ ঘন্টায় ৫ হাজার ৯১৬ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছে ৩৬ জন। আগের দিন ৬ হাজার ৮৮৫ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছিল ৩৬ জন। গতকালের চেয়ে করোনা সংক্রমণ বেড়েছে দশমিক ০৯ শতাংশ। গতকাল সংক্রমণের হার ছিল দশমিক ৫২ শতাংশ। আজ তা কমে হয়েছে দশমিক ৬১ শতাংশ। 
দেশে এখন পর্যন্ত ১ কোটি ৩৮ লাখ ৬৫ হাজার ৪৬২ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছেন ১৯ লাখ ৫১ হাজার ৯০৩ জন। 
স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, ঢাকা জেলায় (মহানগরসহ) গত ২৪ ঘন্টায় ৪ হাজার ১৮ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ২২ জন। শনাক্তের হার দশমিক ৫৪ শতাংশ। গতকাল এই হার ছিল দশমিক ৪৮ শতাংশ।
করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ৭৮৫ জন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লাখ ৮৬ হাজার ৩৬ জন। সুস্থতার হার ৯৬ দশমিক ৬৩ শতাংশ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat