ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২২-০৪-০২
  • ৬৭৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু এমপি বলেছেন, উন্নত বিশ্বের সঙ্গে তালমিলিয়ে বাংলাদেশ আজ সামনের দিকে এগিয়ে যাচ্ছে।
শনিবার সকালে ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুগান্তকারি পদক্ষেপের কারণে বিশে^র অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে করোনায় কম ক্ষতি হয়েছে। অনেক উন্নত দেশের মানুষকে করোনার ভ্যাকসিন টাকা দিয়ে নিতে হয়েছে, আর বাংলাদেশের মানুষ বিনামূল্যে করোনার টিকা পাচ্ছেন।
আওয়ামী লীগের এ বর্ষিয়ান নেতা বলেন, খেলাধুলা শিশুদের মনকে সতেজ করে তোলে। পড়ালেখার পাশাপাশি তাই বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় শিক্ষার্থীদের অংশ নিতে হবে। এতে মাদক থেকেও মুক্ত থাকবে তারা।
জেলা প্রশাসক মো. জোহর আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, ঝালকাঠি সরকারি কলেজের অধ্যক্ষ ইউসুফ আলী সিদ্দিকী, ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মারুফা বেগম, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক ও প্যানেল মেয়র তরুণ কর্মকার, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কাউন্সিলর হাফিজ আলমাহাম্মুদ।
ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় ৪২২টি ইভেন্টে ৭ শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat