ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২২-০৩-২১
  • ৬৯৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

প্রথম দুই ম্যাচে টানা জয় নিয়ে ‘এ’ গ্রুপ থেকে আগেই বঙ্গবন্ধু কাপ ২য় আন্তর্জাতিক কাবাডির সেমি-ফাইনাল নিশ্চিত করেছিল বাংলাদেশ ও শ্রীলংকা। তবে গ্রুপ সেরা হিসেবে কোন দলটি শেষ চারে খেলবে সেটি নিশ্চিত হয়েছে আজ।
পল্টনস্থ শহীদ নূর হোসেন ভলিবল স্টেডিয়ামে অনুষ্ঠিত গ্রুপ পর্বের শেষ ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ ৪০-৩৮ পয়েন্টে হারায় দ্বীপদেশ শ্রীলংকাকে। এই জয়ে গ্রুপ সেরার আসন লাভ করেছে স্বাগতিক দল।
ম্যাচের প্রথমার্ধে বিজয়ী দল ১৮-১৭ পয়েন্টে এগিয়ে ছিল। তবে দুই অর্ধে একটি করে লোনা পেয়েছে শ্রীলংকাা। ম্যাচসেরা হয়েছেন লংকান সহ-অধিনায়ক আসলাম সাজা।
এর আগে প্রথম দুই ম্যাচে যথাক্রমে ইংল্যান্ড ও মালয়েশিয়াকে হারায় বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। ইংল্যান্ডকে ২টি লোনাসহ ৪৪-১৯ পয়েন্টে এবং মালয়েশিয়াকে পাঁচটি লোনাসহ ৫৬-২১ পয়েন্টে হারিয়েছিল লাল সবুজের দলটি।
অপরদিকে প্রথম ম্যাচে ৫৩-২৬ পয়েন্টে মালয়েশিয়াকে হারানোর পর নিজেদের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডকে ৪৬-১৫ পয়েন্টে হারিয়ে ‘এ’ গ্রুপ থেকে শেষ চারে খেলার যোগ্যতা অর্জন করে শ্রীলংকা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat