ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২২-০৩-১৪
  • ৬৭৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

আজ বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসকের সভাকক্ষে বাল্যবিবাহ রোধ সংক্রান্ত বিষয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আন্তর্জাতিক নারী দিবস-২০২২ উপলক্ষে টেকসই আগামীর জন্য জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য শীর্ষক শ্লোগান নিয়ে শুরু হওয়া আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান।
জেলা প্রশাসক বলেন- আজকে সারাদেশে নারীদের যে জয়জয়কার তার পেছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা যিনি রাখছেন, তিনি বঙ্গবন্ধু এবং বঙ্গমাতার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সিনিয়র সাংবাদিক গৌতম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আইসিটি ও শিক্ষা মনিরা পারভীন। অন্যান্যের মধ্যে মহিলা বিষয়ক অধিদপ্তরের পিরোজপুরের উপ-পরিচালক মো. জাকির হোসেন, জেলা মহিলা পরিষদের সাংগঠনিক সম্পাদক খালেদা আক্তার হেনা, বেসরকারি সংস্থা পিডিএফ এর নির্বাহী পরিচালক রফিকুল ইসলাম পান্না, উদ্যোক্তা চন্দ্রিকা রাণী বক্তব্য রাখেন।
বক্তারা বলেন- বর্তমান সরকার বাল্যবিবাহ নিরোধ আইন-২০১৭ প্রণয়ন করেছেন। পারিবারিক সহিসংসতা দমন আইন-২০১২, মেয়ে শিশুর নিরাপত্তায় শিশু আইন-২০১৩ সহ নারীদের কল্যাণে সকল আইনই প্রণয়ন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat