ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২২-০৩-০২
  • ৮৪২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

দিনাজপুর জেলায় আজ নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি’র পক্ষ থেকে বীরগঞ্জ উপজেলার প্রয়াত আওয়ামী লীগ নেতা নারায়ণ চন্দ্র পালের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
আজ বুধবার দুপুর ১২টায় দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের প্রয়াত সহ-দপ্তর সম্পাদক নারায়ণ চন্দ্র পালের পরিবারের সদস্যদের হাতে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি’র পক্ষ থেকে ৫০ হাজার টাকার অনুদান হস্তান্তর করেন বীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব জাকারিয়া জাকা।এ সময় উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক হরিশ চন্দ্র রায়, বীর মুক্তিযোদ্ধা মো. শের বেশ আলী, হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক দিপংকর রাহা বাপ্পী প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।২০২১ সালের ২৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মবার্ষিকী অনুষ্ঠানে হৃদরোগে আক্রান্ত হয়ে আওয়ামী লীগ নেতা নারায়ণ চন্দ্র পাল মারা যান। নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি গত ২৬ ফেব্রুয়ারি আকস্মিক ভাবে প্রয়াত নেতার বাড়িতে গিয়েছিলেন, কিন্তু সেসময় পরিবারের কোন সদস্য উপস্থিত ছিলেন না। পরবর্তীতে তিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতিকে অনুদানের অর্থ প্রদানের দায়িত্ব দেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat