ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২২-০৩-০১
  • ৭১২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী আজ মঙ্গলবার রাজধানীর জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী গ্যালারিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বৈচিত্র্যময় এবং বহুমাত্রিক জীবন নিয়ে দেশের সর্ববৃহৎ স্ক্রল পেইন্টিং ‘বঙ্গবন্ধু শেখ মুজিব ঃ মহাজীবনের পট’ পরিদর্শন করেন।
২৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্ববৃহৎ এই স্ক্রল পেইন্টিং ‘বঙ্গবন্ধু শেখ মুজিব ঃ মহাজীবনের পট’ এর উদ্বোধন করেন। জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী গ্যালারিতে সর্ববৃহৎ স্ক্রল পেইন্টিং দু’সপ্তাহব্যাপি প্রদর্শিত হচ্ছে। প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে বিকাল সাড়ে পাঁচটা পর্যন্ত প্রদর্শনী সর্বসাধারনের জন্য উন্মুক্ত ।
প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী ‘বঙ্গবন্ধু শেখ মুজিব ঃ মহাজীবনের পট’ শীর্ষক স্ক্রল পেইন্টিং দেখে খুবই সন্তোষ প্রকাশ করেন। বঙ্গবন্ধুকে নিয়ে এ ধরনের বিশাল পেইন্টিং প্রদর্শনী আয়োজনের জন্য প্রতিমন্ত্রী শিল্পী বিকাশের ভূয়শী প্রশংসা করেন। তিনি সারাদেশে এধরনের পেইন্টিং প্রদর্শনী আয়োজনের আহবান জানান।
এসময় অন্যান্যের মধ্যে সংসদ সদস্য মজাহারুল হক প্রধান, স্ক্রল পেইন্টিংয়ের শিল্পী শাহ্জাহান আহমেদ বিকাশ, জাতীয় জাদুঘরের সচিব গাজী ওয়ালিউল হক উপস্থিত ছিলেন।
‘বঙ্গবন্ধু শেখ মুজিব ঃ মহাজীবনের পট’ শীর্ষক পেইন্টিংটির দৈর্ঘ প্রায় ১৫০ ফুট। যেখানে বঙ্গবন্ধুর বৈচিত্র্যময় এবং বহুমাত্রিক জীবনের অসংখ্য ছবির পেইন্টিং রয়েছে।
শিল্পী শাহ্জাহান আহমেদ বিকাশ প্রতিমন্ত্রীকে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব ঃ মহাজীবনের পট’ শীর্ষক স্ক্রল পেইন্টিংয়ের একটি রেপ্লিকা উপহার দেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat