ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২২-০২-২০
  • ৩৮৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি

পবিত্র রমজান মাসকে সামনে রেখে দেশের এক কোটি গরীব মানুষের জন্য সাশ্রয়ী মূল্যে পেঁয়াজ, তেল, ডাল, চিনি, খেজুর ও ছোলা এই ছয়টি পণ্য সরকার সরবরাহ করবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। 
রোববার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এতথ্য জানান।  বাণিজ্যমন্ত্রী বলেন, ‘আমরা চিন্তা করেছিলাম রমজান মাস উপলক্ষে ৫০ লাখ মানুষকে সাশ্রয়ী মূল্যে খাদ্যদ্রব্য পৌঁছে দেওয়া যায় কি না। সেটা টিসিবির ট্রাকের মাধ্যমে নয়, আগে যেসব গরীব মানুষকে আড়াই হাজার করে টাকা দেওয়া হয়েছিল, তাদেরকে এই সহায়তা করা হবে। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন ৫০ লাখ নয়, এক কোটি মানুষের জন্য সেই ব্যবস্থা করতে।’
করোনা প্রাদুর্ভাবের কারণে সরকার গরীব ও অসহায় মানুষের তালিকা করে আড়াই হাজার টাকা করে সহায়তা দিয়েছিলো। সাশ্রয়ী মূল্যে খাদ্যদ্রব্য পৌঁছে দেওয়ার ক্ষেত্রে এই তালিকা কাজে লাগানো হবে।  
সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে টিপু মুনশি বলেন, আন্তর্জাতিক বাজারে মূল্য বৃদ্ধি ও কনটেইনারের ভাড়া বেড়ে যাওয়ার কারণে দেশের বাজারে ভোজ্যতেলের দাম সমন্বয় করা হয়েছে। তবে বাণিজ্য মন্ত্রণালয়ের বেঁধে দেওয়া দামের চেয়ে বেশি দামে কেউ তেল বিক্রি করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
সরকার প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের খুচরা মূল্য ১৬৮ টাকা নির্ধারণ করেছে। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat