ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০১৮-০৪-০৮
  • ৮৭৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক ডেস্ক:- কাঠের খাঁচায় নিজের ছেলেকে আটকে রাখার অভিযোগে ৭৩ বছর বয়সী এক ব্যক্তিকে আটক করেছে জাপানের পুলিশ। দেশটির সরকারি সম্প্রচারমাধ্যম এনএইচকের কর্মকর্তাদের কাছে অভিযুক্ত ইয়োশিতানে ইয়ামাসাকি জানিয়েছেন, মানসিক সমস্যা দেখা দেয়ায় তার ছেলে মাঝেমধ্যে হিংস্র আচরণ করতো। সে কারণেই তিনি নিজের ছেলেকে আটকে রাখেন। এখন তার ছেলের বয়স ৪২ বছর। ইয়ামাসাকি যে খাঁচায় তার ছেলেকে আটকে রাখেন সেটি উচ্চতায় ১মিটার ও চওড়ায় ২ মিটারের কম। খাঁচাটি সান্ডা শহরে ইয়ামাসাকির বাসার পাশে রাখা থাকতো। তার ছেলে বর্তমানে শহরের কর্তৃপক্ষের কাছে রয়েছে। দীর্ঘদিন খাঁচায় বন্দী থাকার কারণে তিনি পিঠের সমস্যায় ভুগছেন। স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, জানুয়ারি থেকে পশ্চিম জাপানের সমাজ কল্যাণ বিভাগের তদারকিতে রয়েছেন তিনি। সান্ডা শহর কর্তৃপক্ষের এক কর্মকর্তা ইয়ামাসাকির বাসায় দেখা করতে গেলে কর্তৃপক্ষ ৪২ বছর বয়সী ছেলেকে বন্দী থাকার ঘটনা সম্পর্কে জানতে পারে। তদন্তকারীরা মনে করছেন ইয়ামাসাকি তার মানসিকভাবে অসুস্থ ছেলেকে ১৬ বছর বয়স থেকেই বন্দী করে রাখা শুরু করে। ওই সময় থেকে তার মধ্যে মানসিক অসুস্থতার লক্ষণ প্রকাশ হওয়া শুরু করে। আপাতত ছেলেকে ১৮ জানুয়ারি ৩৬ ঘন্টা আটকে রাখার দায়ে অবসর ভাতায় জীবনযাপন করা ইয়ামাসাকিকে পুলিশ গ্রেফতার করেছে। পুলিশের তথ্য অনুযায়ী, ইয়ামাসাকি তার নামে আনা অভিযোগ স্বীকার করেছেন। তিনি কর্তৃপক্ষকে বলেছেন যে, তার ছেলেকে তিনি প্রতিদিন খাবার দিয়েছেন ও গোসল করার সুযোগও দিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat