ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২২-০২-১০
  • ৪৪২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) নির্বাচন কমিশন গঠনের জন্য সার্চ কমিটির কাছে নামের তালিকা জমা দিয়েছে।
জাসদের পক্ষ থেকে আজ বিকাল ৪টায় সচিবালয়ে মন্ত্রী পরিষদ বিভাগের যুগ্ম সচিব শফিউল আজিম এর কাছে সার্চ কমিটি/অনুসন্ধান কমিটির সভাপতি বরাবর দলের সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি স্বাক্ষরিত বদ্ধখামে ১০ জন যোগ্যতাসম্পন্ন ব্যক্তির নামের তালিকা ও তাদের সংক্ষিপ্ত জীবনবৃত্তান্ত তুলে দেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক রোকনুজ্জামান রোকন, মীর্জা মো: আনোয়ারুল হক ও দফতর সম্পাদক সাজ্জাদ হোসেন ।
জাসদের পক্ষ থেকে জানানো হয়েছে যে, তারা প্রস্তাবিত তালিকার নাম প্রকাশ করবে না। নাম প্রস্তাবের ক্ষেত্রে দলটির বিবেচনায় ছিল প্রস্তাবিত ব্যক্তিদের বিচারিক কাজ, প্রশাসনিক কাজ, আইন-শৃংখলা রক্ষায় দক্ষতা।
গত ৮ ফেব্রুয়ারি অনুসন্ধান কমিটি/সার্চ কমিটির পক্ষ থেকে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের নিকট প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার পদে মনোনয়নের জন্য আইন অনুযায়ী যোগ্যতাসম্পন্ন অনধিক ১০ জনের নাম ও তাদের সংক্ষিপ্ত জীবন বৃত্তান্ত প্রস্তাব আকারে পাঠানোর অনুরোধ জানিয়ে চিঠি দেয়া হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat