ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২২-০২-০৮
  • ৭৪৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদায় গত সোমবার রাত ৮টার দিকে আলমসাধু ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত এবং এক মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন।
মৃতরা হলেনÑ দামুড়হুদা উপজেলার আমডাঙ্গা গ্রামের ইরান আলীর ছেলে আলমসাধু চালক লাল্টু মিয়া (২২) ও সদর উপজেলার আকুন্দবাড়িয়া গ্রামের আব্দুল কায়েসের ছেলে মোটরসাইকেল চালক রিফাত রহমান (২১)। আহত মানিক মিয়া (২০) দর্শনা পৌর এলাকার রামনগর গ্রামের হাফিজুর রহমানের ছেলে।
দামুড়হুদা মডেল থানার পরিদর্শক (অপারেশন) সেলিম মোল্লা আজ সকালে জানান, গত রাত ৮টার দিকে কাজ শেষে বাড়ি যাচ্ছিলেন রিফাত ও তার বন্ধু মানিক। এসময় ওই উপজেলার জয়রামপুর গ্রামের কাঠালতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি আলমসাধুর সাথে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ঘ হয়। এতে ঘটনাস্থলেই নিহত হন আলমসাধু চালক লাল্টু মিয়া। গুরুতর আহত হন রিফাত ও তার বন্ধু মানিক। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা তাদের উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক রিফাতকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, নিহতদের মরদেহ থানায় নেয়া হয়েছে। ওই ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat