ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২২-০২-০৩
  • ৫৩৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সিরিয়ায় উত্তর-পশ্চিমাঞ্চলে বৃহস্পতিবার মার্কিন বিশেষ বাহিনীর বিমান হামলায় ১৩ জন জিহাদি নিহত হয়েছে। পেন্টাগন এ অভিযানটিকে "সফল" হিসেবে বর্ণনা করেছে। 
২০১৯ সালের অভিযানে ইসলামিক স্টেট গ্রুপের নেতা আবু বকর আল-বাগদাদি নিহত হওয়ার পর থেকে জিহাদি নিয়ন্ত্রিত ইদলিব অঞ্চলে মার্কিন বাহিনীর এই অভিযানকে সবচেয়ে বড় বলে মনে করা হচ্ছে। খবর এএফপি’র।
আতমে শহরের আশেপাশে সর্বশেষ হামলার লক্ষ্যবস্তু কি ছিল সে সম্পর্কে তাৎক্ষণিকভাবে সুস্পষ্টভাবে কিছু জানা যায়নি। তবে বাসিন্দা ও অন্যান্য সূত্র অনুযায়ী, হামলাটি প্রায় দুই ঘন্টা স্থায়ী হয়।
সোশ্যাল মিডিয়া ও স্থানীয় বাসিন্দাদের তথ্য অনুযায়ী, মার্কিন অভিযানটি আইএস সদস্যদের লক্ষ্য করে করা চালানো হয়নি বরং প্রতিদ্বন্দ্বী গোষ্ঠী আল-কায়েদা সদস্যদের বিরুদ্ধে চালানো হয়েছে। 
পেন্টাগন জানিয়েছে, এব্যাপারে পরে বিস্তারিত জানানো হবে।
পেন্টাগনের মুখপাত্র জন কিরবি এক বিবৃতিতে বলেছেন, ইউএস সেন্ট্রাল কমান্ডের অধীন মার্কিন বিশেষ অপারেশন বাহিনী সিরিয়ায় উত্তর-পশ্চিমাঞ্চলে সন্ত্রাস বিরোধী অভিযান চালিয়েছে। 
সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, অভিযানে নিহত অন্তত ১৩ জনের মধ্যে সাতজন বেসামরিক নাগরিক রয়েছে। 
অবজারভেটরির প্রধান রামি আবদেল রহমান এএফপিকে বলেছেন, "অপারেশনের সময় অন্তত ১৩ জন নিহত হয়েছে, যাদের মধ্যে চার শিশু ও তিনজন নারী রয়েছে।"

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat