ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২২-০১-২৮
  • ৮০৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদে বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের এমপি করোনা মুক্ত হয়েছেন।বৃহস্পতিবার সকালে তিনি জাতীয় সংসদের আরটিপিসিআর-এ করোনার পরীক্ষার নমুনা দেন। আজ শুক্রবার সকালে তার করোনা পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছে।
জাতীয় পার্টির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতীয় সংসদের অধিবেশনে যোগ দিতে গেলো ১৫ জানুয়ারি সংসদের আরটিপিসিআর-এ তিনি করোনার পরীক্ষার নমুনা দিলে পরীক্ষায় তার ফলাফল পজিটিভ আসে। করোনার নেতিবাচক কোন উপসর্গ ছিলো না তার। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তিনি নিয়মিত ওষুধ গ্রহণ করেন। প্রয়োজনীয় সকল পরীক্ষার ফলাফল ভালো এসেছে তার।
জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম কাদের তাঁর সুস্থতা কামনায় দোয়া করায় দলীয় নেতা-কর্মী ও দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat