ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২২-০১-২৫
  • ৬৯৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

মুজিব শতবর্ষের প্রধানমন্ত্রীর বিশেষ উপহার হিসেবে জয়পুরহাট সদরের ৩৬ ভূমিহীন পরিবার পাচ্ছেন নতুন পাকা ঘর। জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য ঘর গুলোর নির্মাণ কাজ মঙ্গলবার পরিদর্শন করেন।
সদর উপজেলা নির্বাহী অফিসার আরাফাত হোসেন বলেন, মুজিববর্ষে একজন ব্যক্তিও গৃহহীন থাকবে না’ প্রধানমন্ত্রীর এ ঘোষণার প্রেক্ষিতে ভূমিহীন ও গৃহহীন অসহায় ব্যক্তিদের আবাসন নিশ্চিতকল্পে গৃহ নির্মাণ প্রকল্প চলমান রয়েছে। এর ধারাবাহিকতায় জয়পুরহাট সদরের ধলাহার ইউনিয়নের রামকৃষ্ণপুর ও ভানাইকুশলিয়া গ্রামে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ৩৬টি পাকা বাড়ি নির্মাণ করা হচ্ছে। নির্মাণ কাজের গুণগতমান সঠিক আছে কিনা তা দেখার জন্য মঙ্গলবার সকালে সরেজমিন প্রকল্প এলাকা পরিদর্শন করেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্র মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য এ্যাড: সামছুল আলম দুদু। তিনি কাজের অগ্রগতি ও মান দেখে সন্তোষ প্রকাশ করেন। এ সময় সঙ্গে ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সহসভাপতি এস এম সোলায়মান আলী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আরাফাত হোসেনসহ ইউনিয়ন আওয়ামীলীগ নেতৃবৃন্দ । প্রতিটি বাড়ি নির্মাণের জন্য সরকারের ব্যয় হচ্ছে ২ লাখ ৪০ হাজার টাকা। আগামী দুই সপ্তাহের মধ্যে ঘর গুলোর নির্মাণ কাজ শেষ হবে বলে আশা প্রকাশ করেন, সদর উপজেলা নির্বাহী অফিষার মো: আরাফাত হোসেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat