ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-০১-২২
  • ৪০৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

এসডিজি অর্জনে এবং দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিতে  ২০৩০ সালের মধ্যে  শিশুশ্রম নিরসনে ট্রেড ইউনিয়ন ও গণমাধ্যম কর্মীসহ সবাইকে  আরো বেশি সক্রিয় ভূমিকা রাখতে একযোগে  কাজ করতে হবে। দেশের শিশু শ্রম নিরসনে সরকারের পাশাপাশি সবাইকে আরো বেশি সোচ্চার হতে হবে।   আজ সকালে  ঢাকা রিপোর্টার্স ইউনিটি নসরুল হামিদ হলে “শিশু অধিকার- মানবাধিকার: শিশুশ্রম নিরসনে ট্রেড ইউনিয়ন ও গণমাধ্যমের  ভূমিকা” শীর্ষক মতবিনিময় সভায় ট্রেড ইউনিয়ন ও সাংবাদিক নেতৃবৃন্দ এ এসব কথা বলেন। 
ইন্টারন্যাশনাল ট্রেড ইউনিয়ন কনফেডারেশন- বাংলাদেশ কাউন্সিল (আইটিইউসি- বিসি) ও  বাংলাদেশ লেবার রাইট্স সাংবাদিক ফোরাম  এই মতবিনিময় সভার আয়োজন করে। আইটিইউসি- বিসি’র চেয়ারম্যান আনোয়ার হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) সভাপতি ওমর ফারফ। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন  শ্রমিক নেতা সাকিল আখতার চৌধুরী। আলোচনায় অংশ নেন   লেবার রাইট্স সাংবাদিক ফোরামের সভাপতি কাজী  আব্দুল হান্নান ও সাধারণ সম্পাদক আতাউর রহমান, শ্রমিক নেতা শহীদুল্লাহ বাদল ও জাহাঙ্গীর হোসেন  প্রমুখ। 
মূল প্রবন্ধে বলা হয়, কোভিড-১৯ এর পরিণতিতে শিশুশ্রমের সংখ্যা বাড়ছে। শিশুশ্রম নিরসণে সরকারের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বাংলাদেশ আইএলও কনভেনশনÑ ১৩৮ এখনো অনুসমর্থন  করেনি। এর আলোকে আইনের পরিপূর্ণ বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। ২০১২ সালে সরকার কর্তৃক শিশুশ্রম নিরসনে একটি নীতিমালা প্রণীত হলেও নির্ধারিত ২০২৫ সালের মধ্যে শিশুশ্রম মুক্ত কর্মক্ষেত্র নিশ্চিত করার লক্ষ্য অর্জনে অগ্রগতি খুবই সামান্য। কর্মক্ষেত্রকে শিশুশ্রম মুক্ত রাখতে মালিক পক্ষের ভুমিকা গুরুত্বপূর্ণ। তাঁরা কোনোভাবেই এ দায় এড়াতে পারেন না। প্রকৃতপক্ষে সরকার, মালিক, শ্রমিক সকলকেই শিশুশ্রম নিরসনে এগিয়ে আসতে হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat