ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২২-০১-১৫
  • ৮৫৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এমপি বলেছেন, এ বছর  চট্টগ্রামে হাইকোর্টের একটি সার্কিট বেঞ্চ হবে।
চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি আয়োজিত ‘আইনজীবী মিলন মেলা-২০২১’ এর অনুষ্ঠানে আজ ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন আইনমন্ত্রী।
অনুষ্ঠানে শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, এটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন, সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস (কাজল), আইন সচিব মো. গোলাম সারওয়ার, চট্টগ্রাম মহানগর দায়রা জজ শেখ আশফাকুর রহমান, চট্টগ্রামের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. রবিউল আলম, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি মুহাম্মদ এনামুল হক ও সাধারণ সম্পাদক এএইচএম জিয়াউদ্দিন বক্তৃতা করেন।
আইনমন্ত্রী বলেন, ‘চট্টগ্রামে একটা হাইকোর্ট বেঞ্চের দাবী আপনাদের। বিষয়টি নিয়ে প্রধান বিচারপতির সাথে কথা বলেছি। তিনি আশ্বস্ত করেছেন। আশা করি এ বছর শেষ হওয়ার আগেই চট্টগ্রামে হাইকোর্টের একটি সার্কিট বেঞ্চ হবে। আইনমন্ত্রী বলেন, সরকার দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় শুধু বদ্ধ পরিকরই নয়, এজন্য যা যা করার তাই করা হবে।’
আনিসুল হক বলেন, দেশে যত গণতান্ত্রিক আন্দোলন হয়েছে সেখানে আইনজীবীরা মুখ্য ভূমিকা পালন করেছেন। জাতি এটা কখনোই ভুলবে না।
শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল ভার্চুয়ালি যুক্ত হয়ে বলেন, ‘আদালত পাড়ায় অনেক মানুষের সমাগম হয়। তাই এই সময়টায় সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি।’
এটর্নি জেনারেল ও সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি এ এম আমিন উদ্দিন বলেন, চট্রগ্রাম আইনজীবী সমিতি অনেক বিশিষ্ট আইনজীবীর জন্ম দিয়েছেন, যারা আইন অঙ্গনের দিকপাল। তাদের ধারাবাহিকতায় এখানকার পরবর্তী প্রজন্মও এই পেশায় সফল হবেন বলে আশা প্রকাশ করেছেন এটর্নি জেনারেল।
সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল বলেন, আইন পেশাটা চ্যালেঞ্জিং একটা পেশা। নবীন আইনজীবীদের এই পেশায় টিকে থাকতে হবে। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat