ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২২-০১-১২
  • ৮৩৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

আফগানিস্তানে পৃথক দু’টি হামলার ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-মুখপাত্র হাকেল জান আজম সিনহুয়াকে বলেন, আফগানিস্তানের রাজধানী কাবুলের প্রায় ৯০ কিলোমিটার পূর্ব দিকে লগমান প্রদেশের সরিখাকান এলাকায় এক বন্দুক হামলায় একই পরিবারের চার সদস্য নিহত হয়েছে। খবর সিনহুয়ার।
হামলাকারী ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে। স্থানীয় নিরাপত্তা কর্মকর্তারা এ হামলার ব্যাপারে তদন্ত করছে।
সূত্র জানায়, ব্যক্তিগত শত্রুতার কারণে এ হামলা চালানো হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এছাড়া আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় বগলান প্রদেশের রাজধানী পুল-ই-খুমরির উপকণ্ঠে স্থানীয় সিমেন্ট কারখানার এক প্রকৌশলীকে গুলি করে হত্যা করা হয়েছে। 
গত বছরের মধ্য-আগস্টে তালেবান গ্রুপ আফগানিস্তানের ক্ষমতা দখলের পর থেকে দেশটিতে নিরাপত্তা পরিস্থিতি সাধারনভাবে শান্ত থাকলেও অর্থনৈতিক অবস্থার অনেক অবনতি ঘটায় বেকারত্বের ও দারিদ্রতার হার বেড়ে যাওয়ায় সেখানে এক ধরনের অনিশ্চয়তা বিরাজ করছে। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat