ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২২-০১-১২
  • ৬৯১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সিলেটে করোনা ভাইরাসে গত একদিনে আরও ৫১ জন নতুন করে আক্রান্ত হয়েছেন। আর আগেরদিন শনাক্ত হয়েছিলো ৩৬ জন।
স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় কার্যালয় থেকে আজ এসব তথ্য জানানো হয়েছে।
সংশ্লিষ্ট দফতরের তথ্যমতে, মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত গত একদিনে ৯৮৬ জনের নমুনা পরীক্ষা করে ৫১ জনের শরীরে করোনা শনাক্ত হয়। এতে শনাক্তের হার ৫.১৭ ভাগ, যা প্রায় চার মাসের মধ্যে শনাক্তের হার সর্বোচ্চ। আক্রান্তদের মধ্যে সিলেট  জেলার ৩৩, হবিগঞ্জের ১৩ ও মৌলভীবাজার জেলার ৫ জন  বাসিন্দা রয়েছেন। 
স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, চলতি মাসের শুরু অর্থাৎ ১ জানুয়ারি সিলেট বিভাগে করোনায় সংক্রমণের হার ছিল ১.৩১ ভাগ, ২ জানুয়ারি ০.৪২, ৩ জানুয়ারি ১.২০, ৪ জানুয়ারি ১.৫২ ভাগ। ৫ জানুয়ারি সংক্রমণের উর্ধ্বগতি দেখা যায়।  সেদিন সংক্রমণের হার ছিল ৩.১৪ ভাগ। এরপর ৬ জানুয়ারি ২.৮৮ ভাগ, ৭ জানুয়ারি ১.৬১ ভাগ, ৮ জানুয়ারি ৩.০৯ ভাগ, ৯ জানুয়ারি ২.৮৫, ১০ জানুয়ারি ৪.৮০ ভাগ, ১১ জানুয়ারি ৪.১০ ভাগ এবং  আজ বুধবার সংক্রমণের হার ছিল ৫.১৭ ভাগ।  
সবমিলিয়ে সিলেট বিভাগে করোনায়  মোট রোগীর সংখ্যা ৫৫ হাজার ৩১৮ জন। তন্মধ্যে সুস্থ হয়ে ওঠেছেন ৫০ হাজার জন। এপর্যন্ত করোনায় মৃত্যুবরণ করছেন ১ হাজার ১৮৩ জন। এদিকে করোনা সংক্রমণ রোধে সারা দেশের মতো সিলেট বিভাগজুড়ে টিকাদান কর্মসূচী অব্যাহত রয়েছে। করোনার সংক্রমণ রোধে সবাইকে সতর্ক থাকার আহবান জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat