ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২২-০১-১০
  • ৬২৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

করোনা সংক্রমণ রোধকল্পে বারো বছরের ঊর্ধ্বে যে কোনো শিক্ষার্থী টিকা কেন্দ্রে গিয়ে টিকা নিতে পারবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
আজ করোনার সংক্রমণ বৃদ্ধির প্রেক্ষিতে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা সংক্রান্ত বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে জাতীয় কারিগরি কমিটির সাথে আয়োজিত এক বৈঠকে এই সিদ্ধান্তের কথা জানান তিনি।
শিক্ষার্থী আইডি কার্ডের সাহায্যে যে কোন কেন্দ্রে গিয়ে করোনার টিকা গ্রহণ করতে পারবে। এ ছাড়া আইডি কার্ড না থাকলে রেজিস্ট্রেশন কার্ড দেখিয়ে টিকা নিতে পারবে।
তিনি বলেন, চলতি মাসেই দেশের সব শিক্ষার্থীকে টিকার প্রথম ডোজ দেওয়ার বিষয়ে আলোচনা করা হয়েছে। শিগগিরই শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করার পরিকল্পনা গ্রহণ করা হয়নি।
বর্তমানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা টিকা থেকে বেশি পিছিয়ে রয়েছে। সে কারণে আগামীকাল মঙ্গলবার জাতীয় বিশ্ববিদ্যালয় এবং উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বৈঠক করা হবে।
শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার্থীদের করোনার টিকা গ্রহণের প্রতি জোর দেয়া হবে। শিক্ষা প্রতিষ্ঠান খোলা রেখেই তা করা হবে। টিকা গ্রহণকারীরা সশরীরে ক্লাসে উপস্থিত হবে। আর যারা এখনো টিকা নিতে পারেনি এবং অসুস্থ থাকবে তারা বাসায় বসে অনলাইনে ক্লাসে যুক্ত হবে পারবে।
তিনি বলেন, শিক্ষার্থীদের সুরক্ষার জন্য শিক্ষা প্রতিষ্ঠান খোলা রেখে নিয়মিত মনিটরিং করা হবে।
এ ছাড়া সার্বিক পরিস্থিতি নিয়ে জাতীয় পরামর্শক কমিটির সঙ্গে প্রতি সপ্তাহে বৈঠক করা হবে।
শিক্ষামন্ত্রী আরো বলেন, অল্প  সময়ের মধ্যে শিক্ষার্থীদের করোনার টিকার আওতায় আনতে এ কার্যক্রম সহজীকারণ করা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat