ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২২-০১-০৩
  • ৭৩৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগর সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি মুখে মুখে মুক্তিযুদ্ধের কথা বললেও স্বাধীনতা বিরোধী অপশক্তিদের নিয়েই তাদের রাজনীতি। 
তিনি বলেন, সাম্প্রদায়িক উগ্রবাদকে সাথে নিয়ে বিএনপি নেতারা অসাম্প্রদায়িক কথা বলে। 
সেতু মন্ত্রী আজ সকালে তাঁর সরকারি বাসভবনে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে এ সব কথা বলেন। 
‘সরকারের পতন ঘন্টা বেজে গেছে’, বিএনপি নেতাদের এমন বক্তব্যের জবাবে সড়ক পরিবহন মন্ত্রী বলেন, আসলে বিএনপি নেতারা এতটাই অন্ধ ও বধির যে,বহু আগেই জনগণ তাদের পতন ঘন্টা বাজিয়ে দিয়েছে। তা তারা শুনতে পায়না।
বিএনপি নেতাদের প্রতি প্রশ্ন রেখে তিনি বলেন, আন্দোলন আর নির্বাচনে চরম ব্যর্থতায় কি তাদের শেষ ঘন্টা বাজেনি? বিএনপি’র কথা ও কাজে কোন মিল নেই। তাদের ডাবল স্ট্যান্ডার্ড নীতি তাদেরই রাজনীতির অন্যতম প্রধান বাধা।
ওবায়দুল কাদের বলেন, জনগণ কী চায়, কী চায় না-তার মানদন্ড বা পরিমাপক হচ্ছে নির্বাচন। একটি সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানে শেখ হাসিনা সরকার অত্যন্ত আন্তরিক। জনগণ চাইলে বিএনপিই ক্ষমতায় আসবে।
নির্বাচনের বাইরে গিয়ে অন্যকোন চোরাগলি খোঁজা গণতন্ত্রে সংবিধান সম্মত নয় উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, এ সকল অপতৎপরতা গণতান্ত্রিক মূল্যবোধের বিপরীতে অবস্থান করছে। তিনি বিএনপি নেতাদেরকে কথামালার ফেনায়িত তরঙ্গ না তুলে নির্বাচন মূখী হওয়ার আহবান জানান।
বিএনপি’র বিভিন্ন জেলার কর্মসূচিতে সরকার বাধা দিচ্ছে, তাদের এসব অপপ্রচার প্রসঙ্গে কাদের বলেন, বিএনপি নেতাদের মিথ্যাচার সর্বজনবিদিত। বাধাতো নয়ই বরং সরকার সহযোগিতা করেছে। সরকার সহযোগিতা না করলে এ পর্যন্ত ৩২ জেলায় সমাবেশ করতে পারতো কী? 
সেতু মন্ত্রী বলেন, বিএনপি’র অভ্যন্তরীণ কোন্দলের দায় সরকারের উপর চাপানো তাদের স্বভাবজাত আচরণ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat