ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২২-০১-০৩
  • ৭০১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

যুক্তরাষ্ট্র আফগানিস্তানের সম্পদ জব্দ করে রাখার প্রতিবাদে দেশটির রাজধানী কাবুলের রাজপথে রোববার হাজার হাজার আফগান নাগরিক ব্যাপক বিক্ষোভ প্রদর্শন করেছে। এ সময় তারা আফগানদের সম্পদ ছেড়ে দেয়ার আহ্বান জানিয়ে বিভিন্ন শ্লোগান দেয়। খবর সিনহুয়ার।
গত আগস্টে তালেবান গ্রুপ আফগানিস্তানের ক্ষমতা গ্রহণের পর যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকে থাকা আফগানিস্তনের নয় বিলিয়ন ডলারের বেশি মূল্যের সম্পদ জব্দ এবং বিশ্ব ব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) বিভিন্ন সহায়তা বন্ধ করায় আফগান অর্থনীতি কঠিন ভোগান্তির মুখে পড়ে।
‘আমাদের জব্দ করা অর্থ হস্তান্তর করতে হবে!’ এবং ‘আমাদেরকে আমাদের অর্থ দিয়ে দাও!’ এমন লেখা সম্বলিত বিভিন্ন প্ল্যাকার্ড বহন করে বিক্ষোভকারীরা।
বন্ধ করে দেয়া মার্কিন দূতাবাসের কাছের এক কূটনৈতিক এলাকায় বিক্ষোভকারী জেকরুল্লাহ বলেন, ‘ আফগান জনগণ ও আমার বিশেষ দাবি হচ্ছে আমাদের জব্দ রাখার অর্থের ছাড় পাওয়া। এটি আমাদের অধিকার। আমাদের অধিকার দিতে হবে । অন্যথায় আমরা আমাদের কণ্ঠ শোনাতে আমাদের বিক্ষোভ অব্যাহত রাখবো।’
তিনি আরো জানান, বিক্ষোভকারীরা দেশের বিভিন্ন প্রদেশ থেকে এসেছে।
বিক্ষোভকারীরা জানান, আফগান সম্পদের ওপর নিষেধাজ্ঞা আন্তর্জাতিক আইন বিরোধী কাজ এবং আন্তর্জাতিক নীতিমালার লঙ্ঘন।
এর দু’দিন আগে আফগান নারীদের একটি গ্রুপ আফগান রাজধানীতে একই দাবিতে বিক্ষোভ করে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat