ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-০১-০৩
  • ৮২৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

আন্তর্জাতিক ক্রিকেট থেকে  অবসরের ঘোষণা দিলেন পাকিস্তানের  সাবেক অধিনায়ক মোহাম্মদ হাফিজ। ১৮ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ার থেকে বিদায় নিলেও  ঘরোয়া ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট চালিয়ে যাবেন তিনি।
২০০৩ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক  হয় হাফিজের। গত নভেম্বরে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালটিই  হাফিজের ক্যারিয়ারের শেষ আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ হয়ে রইলো।
এক বিবৃতিতে হাফিজ বলেন, ‘আজ আমি গর্ব ও তৃপ্তির সাথে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাচ্ছি। আমি প্রাথমিকভাবে যতটা কল্পনা করেছিলাম তার চেয়ে বেশি পেয়েছি এবং সম্পন্ন করেছি। এজন্য, আমি আমার সকল সহকর্মী ক্রিকেটার, অধিনায়ক, সাপোর্টিং  স্টাফ এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডের কাছে কৃতজ্ঞ।’
তিনি আরও বলেন, ‘অবশ্যই আমার পরিবারকে ধন্যবাদ দিবো। যারা আমাকে দেশের প্রতিনিত্ব করার সুযোগ করে দিয়েছেন।’
দেশের হয়ে ১৮ বছর খেলার জন্য নিজেকে ভাগ্যবান মনে করেন ৪১ বছর বয়সী হাফিজ। তিনি বলেন, ‘আমি অত্যন্ত ভাগ্যবান ও গর্বিত যে, ১৮ বছর পাকিস্তান দলকে সার্ভিস দিয়েছি।’
দেশের হয়ে ৫৫ টেস্টে ৩৬৫২ রান ও ৫৩ উইকেট, ২১৮ ওয়ানডেতে ৬৬১৪ রান ও ১৩৯ উইকেট এবং ১১৯ টি-টোয়েন্টিতে ২৫১৪ রান ও ৬১ উইকেট শিকার করেছেন হাফিজ। ক্রিকেট ক্যারিয়ারে ৩২বার ম্যাচ সেরা হয়েছেন হাফিজ। পাকিস্তানের ক্রিকেটারদের মধ্যে চতুর্থ সর্বোচ্চ ম্যাচ সেরা হাফিজ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat