ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-০১-০২
  • ৫৪১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন বলেছেন, সাধারণ শিশু হোক বা অটিস্টিক শিশু হোক, সকল শিশুকে নিয়েই এগিয়ে যেতে হবে।
তিনি বলেন,  কোন শিশুকে সমাজের মূল শ্রোতধারা থেকে বাদ রাখা যাবে না। দেশের সার্বিক উন্নয়নে সকল শিশুই আমাদের কাছে গুরুত্বপূর্ণ। এজন্য সরকার বিশেষ শিশুদের প্রতিভা বিকাশে নানারকম উদ্যোগ নিয়েছে।
আজ সিলেট আর্ট এন্ড অটিজম ফাউন্ডেশন আয়োজিত শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অটিস্টিক শিশুদের কল্যাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তাঁর কন্যা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অটিজম বিশেষজ্ঞ সায়মা ওয়াজেদ পুতুলের বিশেষ অবদানের কথা উল্লেখ করেন পররাষ্ট্রমন্ত্রী।
তিনি বলেন, অটিস্টিক শিশুসহ সকল শিশুর সার্বিক উন্নয়নে সরকার সবসময়ই সচেষ্ট রয়েছে। তিনি অটিস্টিক শিশুদের সাথে অন্যান্য শিশুদের মতো স্বাভাবিক আচরণ ও যত্নবান হতে অভিভাবকসহ সমাজের সকলকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালনের আহবান জানান।
চিত্রাঙ্কন প্রতিযোগিতায় সিলেট আর্ট এন্ড অটিজম স্কুলের বিভিন্ন বয়সের শিশু ও বিশেষ শিশুদের আঁকা শহর-দুর্যোগ বিশেষ করে করোনা, ভূমিকম্প, সড়ক দুর্ঘটনা, অগ্নিকা- ও পরিবেশ দূষণ বিষয়ে সচেতনতামূলক ছবি প্রদর্শনীতে উপস্থাপন করা হয়।
পররাষ্ট্রমন্ত্রী প্রদর্শনী ঘুরে দেখেন এবং শিশুদের সৃষ্টিশীল কর্মে মুগ্ধতা প্রকাশ করেন।
সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেট আর্ট এন্ড অটিজম স্কুলের প্রতিষ্ঠাতা খান মোহাম্মদ বিল্লাল, স্কুলের প্রতিষ্ঠাতা সদস্য হেরল্ড রশীদ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat