ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২১-১২-২৫
  • ৪৩৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে আজ ফুল দিয়ে  শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)-এর নব যোগদানকৃত চেয়ারম্যান মুহঃ মাহবুবর রহমান।  
শ্রদ্ধা নিবেদন শেষে ১৯৭৫ সালের ১৫ আগস্ট ঘাতকের নির্মম বুলেটে শাহাদতবরণকারী জাতির পিতা বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শাহাদতবরণকারী সদস্যেদের এবং ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে শাহাদতবরণকারী বীর মুক্তিযোদ্ধা ও বাংলার স্বাধিকার আন্দোলনে শাহাদতবরণকারী সকল শহীদের রুহের মাফফিরাত কামনা করে দোয়া করা হয়।
এসময় টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী অফিসার, এ কে এম হেদায়েতুল ইসলাম, বিসিক জেলা কার্যালয় গোপালগঞ্জের সহকারী মহাব্যবস্থাপক, গৌরব দাস, বিসিক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের বিশেষজ্ঞ মোঃ রাহাত উদ্দিন, গোপালগঞ্জ বিসিক শিল্পনগরীর শিল্পনগরী কর্মকর্তা, মাসুদ রানা, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ বিসিক কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। 
এর আগে বিসিক চেয়ারম্যান বিসিক জেলা কার্যালয় গোপালগঞ্জ, বিসিক শিল্পনগরী,  বিসিক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেন এবং  জেলা কার্যালয় প্রাঙ্গণে একটি কৃষ্ণচূড়া গাছ রোপন করেন। 
অতিরিক্ত সচিব  মুহঃ মাহবুবর রহমান গত ৭ ডিসেম্বর বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)-এর চেয়ারম্যান হিসেবে যোগদান করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat