ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২১-১১-২৩
  • ৬৬৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

প্রশ্নপত্র ফাঁস করে বিপুল পরিমাণ অর্থ ব্যাংক হিসাবে জমা, অবৈধ লেনদেন মামলায় অগ্রণী ব্যাংকের বরখাস্ত হওয়া সিনিয়র অফিসার মানিক কুমার প্রামাণিককে ছয় সপ্তাহের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে হাইকোর্ট বিভাগ।  
বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি এ কে এম জহিরুল হক সমন্বয়ে গঠিত একটি  হাইকোর্ট ডিভিশন বেঞ্চ আজ এ আদেশ দেন।
আদালতে আবেদনকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক।  
ডেপুটি এটর্নি জেনারেল আমিন উদ্দিন মানিক জানান, এজাহার মতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে অবৈধভাবে বিশ্ববিদ্যালয়ে ভর্তি ও বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের নিয়োগপ্রার্থীদের নিয়োগের মাধ্যমে তাদের কাছ থেকে অর্থ গ্রহণ করে আসামি। অবৈধভাবে অর্জিত অপরাধলব্ধ আয় থেকে সংঘবদ্ধ চক্রের সদস্যের প্রত্যক্ষ সহযোগিতায় বিনিয়োগ করে মানি লন্ডারিংয়ের অপরাধ করায় সিআইডির পুলিশ পরিদর্শক মো. শাহীনুল ইসলাম গত ১৯ সেপ্টেম্বর বাড্ডা থানায় মামলা করেন। মামলায় তিনজনকে আসামি করা হয়। আসামি মানিক কুমার প্রামাণিকের নামে একটি গাড়ির মূল্য আনুমানিক ৪৮ লাখ টাকা এবং রাজশাহীতে একটি আলীশান ডুপ্লেক্স বাড়ি আছে। ছদ্মনামে বেরা ট্রেডার্স নামে হিসাব খুলে বিপুল পরিমাণ টাকা লেনদেন করেছেন তিনি। তার নামে ৯টি সঞ্চয় হিসেবে ৪ কোটি আট লাখ ৫৬ হাজার তিনশ’ টাকার তথ্য পাওয়া যায় বলে এজাহারে উল্লেখ রয়েছে। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat