ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২১-১১-২২
  • ৬৯৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

পত্রলেখার সিঁথিতে এঁকে দিলেন সিঁদুর-ছাপ। তার পর? তাঁর রাজকুমারের কপালেও সিঁদুর ছুঁইয়ে দিলেন সদ্য বিবাহিত ‘স্ত্রী’! দু’চোখ ভরে দেখলেন অনুরাগীরা।
এত দিন সাত পাকে বাঁধা পড়ার টুকরো টুকরো মুহূর্ত ছবিতে সাজিয়ে দিচ্ছিলেন বলিউডের তারকা দম্পতি রাজকুমার রাও এবং পত্রলেখা। এ বার পুরো বিয়ের অনুষ্ঠানকেই একটি ভিডিয়ো আকারে সামনে আনলেন ‘নিউটন’। রবিবার ইনস্টাগ্রামে পোস্ট হওয়া সেই ভিডিয়োয় ধরা রইল তাঁদের আজীবনের ভালবাসার গল্প।
বিয়ের মণ্ডপে ঢোকা থেকে একে মালা বদল নিয়ে খুনসুটি, আর সব শেষে অপরকে সিঁদুর পরিয়ে দেওয়া — চিরকালের মতো গাঁথা হয়ে থাকল তাঁদের ভালবাসা পরিণতি পাওয়ার প্রতিটি ধাপ। রাজকুমারের দিক থেকে চোখ সরাতে পারছিলেন না পত্রলেখা। বাঙালি অভিনেত্রী বলেছেন, “১১ বছর ধরে আমরা একে অপরকে চিনি। তবু মনে হয় যেন বহু জন্মের চেনা।” আবেগে সজন্য ধন্যবাদ। তোমার চেয়ে ভাল কেউ হতেই পারত না!”
এর পরেই হাতে হাত রেখে হাসিমুখে সাত পাক। সিঁদুর টানে একে অপরকে জীবনভরের মতো বেঁধে নেওয়া। সংসারে পা বাড়িয়েছেন দু’জনে।
এর মধ্যেই অবশ্য বলিউডের হাওয়ায় উড়ছে আরও একটা খবর। দু’জনেই নাকি দ্বিতীয় বার বিয়ে করেছেন। একে অন্যকেই। এ বার খ্রিস্টান মতে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat