ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২১-১১-২১
  • ৫৭০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে অংশ নিতে আজ ঢাকা পৌঁছেছে পাকিস্তানের টেস্ট দলের ক্রিকেটাররা। এই সিরিজ দিয়ে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপের দ্বিতীয় আসর শুরু করবে বাংলাদেশ-পাকিস্তান। 
ইতোমধ্যে তিন ম্যাচের টি-২০ সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করেছে সফরকারী পাকিস্তান। আগামীকাল সিরিজের তৃতীয় ম্যাচ শেষে টেস্ট দলে যোগ দেব   টি-২০ থেকে টেস্ট স্কোয়াডে সুযোগ পাওয়া   অবশিষ্ট ক্রিকেটাররা।
আগামী ২৬ থেকে ৩০ নভেম্বর টেস্ট সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। এরপর  ৪ থেকে ৮ ডিসেম্বর সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট অনুষ্ঠিত হবে মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। 
সিরিজের জন্য এখনো টেস্ট স্কোয়াড ঘোষনা করেনি বাংলাদেশ। তবে সম্ভাব্য স্কোয়াডের সদস্যরা অনুশীলনের জন্য ইতোমধ্যে চট্টগ্রামে পৌঁছেছে। 
পাকিস্তান টেস্ট স্কোয়াড: বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, আব্দুল্লাহ শফিক, আবিদ আলী, আজহার আলী, বিলাল আসিফ, ফাহিম আশরাফ, ফাওয়াদ আলম, হাসান আলী, ইমাম উল হক, কামরান গুলাম, মোহাম্মদ আব্বাস, মোহাম্মদ নাওয়াজ, নাসিম শাহ, নোমান আলী, সাজিদ খান, শরফরাজ আহমেদ, সাউদ শাকিল, শাহিন আফ্রিদী ও জাহিদ মাহমুদ।     

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat