ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২১-১১-১৪
  • ২৪৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মোঃ আলামিন সরকার এর নির্বাচনী অফিস ভাংচুর করেছে নৌকা প্রার্থীর সমর্থক ও সন্ত্রাসীরা। সেই সাথে দেশীয় অস্ত্র দ্বারা ফিল্ম টাইলে অতর্কিত হামলা করে বিদ্রোহী প্রার্থীর ১৫ জন নেতা-কর্মীকে এলোপাথারী ভাবে কুপিয়ে গুরুতর আহত করেছে বলে অভিযোগ উঠেছে।
জানা গেছে উল্লাপাড়া উপজেলার পূর্ণিমাগাঁতী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের পুকুরপাড় গ্রামে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মোঃ আলামিন সরকার ওই ওয়ার্ডে তার নির্বাচনী প্রচার প্রচারনার অফিস করে। রবিবার বেলা ১২ টায় নির্বাচনী প্রচার প্রচারনার উদ্দেশ্যে ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম রসুলসহ বিদ্রোহী প্রার্থীর প্রায় ১৫-২০ জন নেতা-কর্মী ও সমর্থকদের নিয়ে ওই নির্বচনী অফিসে এসে উপস্থিত হন। এ সময় নৌকা সমর্থীত আওয়ামী লীগের আরেক দল ফিল্ম টাইলে এসে অতর্কিত ভাবে আলামিনের নির্বাচনী অফিস ভাংচুর করে। সেই সাথে দেশীয় অস্ত্র দ্বারা এলোপাথারী ভাবে আক্রমন করে ১৫ জন নেতা-কর্মীকে কুপিয়ে জখম করে। এদের মধ্যে ২ জনের অবস্থা খুবই আশংকা জনক। আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে উল্লাপাড়া মডেল থানা পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করছেন।
এ বিষয়ে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মোঃ আলামিন সরকার জানান- নৌকা প্রার্থীর সমর্থক সন্ত্রসীরা এসে আমার নির্বাচনী প্রচার প্রচারনার অফিস ভাংচুর করে। সেই সাথে আমার সমর্থকদের উপর অতর্কিত হামলা করা হয়েছে। এ সন্ত্রাসী কর্মকান্ডের বিচার ও তিব্র নিন্দা জানাই। নির্বাচন সন্ত্রাস মুক্ত, সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন চাই। আসন্ন ২৮ নভেম্বর নির্বাচনে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন দাবি করে প্রশাসনের কাছে সুষ্ঠু বিচার প্রার্থনা করেন তিনি।
এ বিষয়ে উল্লাপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ হুমায়ন কবির জানান বিষয়টি শুনেছি, তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহন করা হবে ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat