ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২১-১১-০৭
  • ৪৯৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত সমাবেশে বক্তারা বলেছেন,  জেনারেল জিয়াউর রহমান মনেপ্রাণে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন নাই। পাকিস্তানের চর হিসেবে অংশগ্রহণ করেছিলেন বলেই ৭১’র পরাজয়ের প্রতিশোধ নেওয়ার জন্য মুক্তিযোদ্ধাদের হত্যা করেছেন।
আজ রোববার শিখা চিরন্তন সম্মুখে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের উদ্যোগে আয়োজিত এই সমাবেশ ও মানববন্ধনে বক্তারা এ সব কথা বলেন।  
মুক্তিযোদ্ধা সৈনিক হত্যা দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধা সৈনিক হত্যাকারী ও ইন্ধনদাতাদের বিচারের দাবিতে এই সমাবেশ ও মানব বন্ধনের আয়োজন করা হয়। পরে নিহত সৈনিকদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে শিখা চিরন্তনে পুস্পমাল্য অর্পণ করেন সংগঠনের নেতৃবৃন্দ।
সংগঠনের সভাপতি ও স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠশিল্পী রফিকুল আলমের সভাপতিত্বে সমাবেশে জোটের সাধারণ সম্পাদক অরুন সরকার রানা, যুগ্ম সাধারণ সম্পাদক অভিনেত্রী তারিন জাহান, লেখক মনা চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে একটি কালো দিন এবং সৈনিক ও অফিসার হত্যা দিবস। হত্যার রাজনীতির মাধ্যমেই বিএনপির অভ্যুদয়, তারা এদিনটি যেভাবে পালন করে, তাতেই প্রমাণ হয় এবং এদিনই আসলে জিয়াউর রহমান বহু সৈনিক ও অফিসারের লাশের ওপর দাঁড়িয়ে অবৈধভাবে ক্ষমতা দখল করেন। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat