ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২১-১০-২৯
  • ৬২৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

 দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.মোঃ এনামুর রহমান বলেছেন, যে কোনো হাসপাতালের ইনসেনটিভ কেয়ার ইউনিট (আইসিইউ) খুবই গুরুত্বপূর্ণ।
তিনি আজ শুক্রবার রাজধানীর অদুরে আশুলিয়াস্থ গণস্বাস্থ্য কেন্দ্রে সাবরিনা কামাল তন্বী ইনসেনটিভ কেয়ার ইউনিটের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিকেল কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি অধ্যাপক লায়লা পারভীন বানুর সভাপতিত্বে এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি ও ঢাকা-২০ আসনের সংসদ সদস্য বেনজির আহমেদ, গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাষ্টি বীর মুক্তিযোদ্ধা ডাঃ নাজিম উদ্দিন আহমেদ, গণস্বাস্থ্য কেন্দ্রের নির্বাহী প্রধান ডাঃ মনজুর কাদির আহমেদ ও গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডাঃ মুহিব উল্লাহ খোন্দকার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ।
প্রতিমন্ত্রী এ সময় জানান, ১৯৭২ সালে তদানীন্তন যুগ্ম সচিব এমএ রব  ও ডা. লুৎফর রহমান একটি হাসপাতাল করার জন্য সাভারে তাদের পারিবারিক সম্পত্তি থেকে পাঁচ একর জমি দিয়েছিলেন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আরও ২৩ একর জমি অধিগ্রহণ করে নিজেই এটির নাম দেন ‘গণস্বাস্থ্য কেন্দ্র’। তখন থেকেই মুক্তিযুদ্ধকালীন ‘বাংলাদেশ ফিল্ড হাসপাতাল’ পরিবর্তিত হয়ে বঙ্গবন্ধুর দেয়া নামে যাত্রা শুরু হয় ‘গণস্বাস্থ্য কেন্দ্রের।
গভীর শ্রদ্ধা ও সম্মানের সাথে বঙ্গবন্ধুকে স্মরণ করে ডাঃ এনামুর বলেন, বাংলাদেশের মহান স্থপতি ও জাতির পিতা শেখ মুজিবুর রহমানের গণস্বাস্থ্য কেন্দ্র প্রতিষ্ঠার পেছনে রয়েছে  অনেক অবদান,আবেগ এবং ভালোবাসা। তাঁর (বঙ্গবন্ধুর) সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আছেন বলেই দেশ আজ এগিয়ে চলেছে ।
তিনি সাবরিনা কামাল তন্নির পরিবারকে সমাজ সেবামূলক কাজে এগিয়ে আসায় ধন্যবাদ জানান। প্রতিমন্ত্রী সাবরিনা কামাল তন্বীর মৃত্যুর শোককে শক্তিতে পরিণত করারও আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat